Breaking News
Home / TRENDING / বাংলার অখণ্ডতা রক্ষার কৃতিত্ব একমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরই: যোগী

বাংলার অখণ্ডতা রক্ষার কৃতিত্ব একমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরই: যোগী

ওয়েব ডেস্ক:

বাংলার অখণ্ডতা রক্ষার কৃতিত্ব একমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরই, রাজ্যে লোকসভা ভোটের প্রচারে এসে বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী  আদিত্যনাথ। যোগীর দাবি, জনসংঘের প্রতিষ্ঠাতা নেতার জন্যই মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের অংশ হতে পেরেছে। তিনি বলেন, মুর্শিদাবাদ বাংলাদেশে চলে যেত যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থাকতেন।

প্রসঙ্গত, সোমবার রাজ্যে একাধিক সভা করতে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উত্তর ২৪ পরগনার বনগাঁর পাশাপাশি জনসভা করেন বহরমপুরেও। এদিন তিনি অভিযোগ করেন,  এরাজ্যে এককালে কংগ্রেস ক্ষমতায় থাকলেও কিছুই করেনি। পরে বামেরা, বর্তমানে তৃণমূলও একই কাজ করেছে। ফলস্বরূপ বাংলা ক্রমশ বেকারত্ব ও দারিদ্রের দিকে এগিয়েছে। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো নেতৃত্বের অভাবেই রাজ্যের কিছু হয়নি বলে দাবি করেন যোগী।

বনগাঁর সভা থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। তৃণমূল বাংলার উন্নয়নে বাধা দিচ্ছে বলেও অভিযোগ তাঁর। যোগী বলেন, উত্তরপ্রদেশেও এমন অবস্থা ছিল। কিন্তু বর্তমানে সেই অবস্থা বদলেছে। এইসঙ্গে জানিয়ে দেন, তাঁর রাজ্যে ধর্মাচরণ নিয়ে কোনও সমস্যা নেই। যোগীর দাবি, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে ভারত আরও শক্তিশালী হবে। সে কারণেই এদিন বাংলার মানুষকেও মোদির পক্ষে ভোট দিতে আবেদন করেন তিনি। সোমবার পূর্ব বর্ধমানেও একটি জনসভা করেন যোগী আদিত্য নাথ। সেখান থেকে হুগলিতে গিয়ে সভা করার কথা। সেখানেই শেষ নির্বাচনী জনসভাটি করবেন বলে বিজেপি সূত্রে খবর।

বহরমপুরে অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন উত্তরপ্রদেশের দাপুটে প্রধানমন্ত্রী। তাঁর স্পষ্ট অভিযোগ, রাজনৈতিক ফায়দা তোলার জন্যই বাংলায় অনুপ্রবেশ রুখতে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। তাঁর আরও দাবি, বিজেপি বিরোধী সরকার যে রাজ্যে থাকে, সেখানেই ধর্মাচরণ নিয়ে বিভেদমূলক আচরণ দেখা যায় বেশি। পশ্চিমবঙ্গেও সেই ট্রেন্ড দেখা যাচ্ছে। এ রাজ্যে দুর্গাপুজোয় শাঁখ, ঘণ্টা বাজাতে সরকার বাধা দেয় বলেও অভিযোগ করেন যোগী আদিত্যনাথ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *