নীল রায়:
এবার মমতার মুখে রাম নাম! সোমবার পূর্ব বর্ধমানের জামালপুরে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি-আরএসএসের অন্যতম ইস্যু রামমন্দির প্রসঙ্গ তুলে তাদেরই আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘পাঁচ বছরে একটা রাম মন্দির তৈরি করতে পারেনি, মাথায় দাঙ্গাবাজদের মতো ফেট্টি বেঁধে, হাতে তরোয়াল আর গদা নিয়ে রামবাবু হয়েছে’।
রাজনৈতিক মহলের মতে, বিজেপিকে কাবু করতে না পেরে শেষমেশ রাম মন্দির তৈরি না হওয়ায় হিন্দুদের মনের ক্ষোভ জাগিয়ে তুলতে চাইলেন তৃণমূল সুপ্রিমো। নাম না করে নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে ঠুকে বললেন, ‘আরএসএস-এ এখন শপিংমল কালচার চলছে। আর বিজেপির দুই জগাই-মাধাই কৈফিয়ৎ চাইছে’।
প্রসঙ্গত, এবার বর্ধমানের এই আসনটিতে বিজেপি প্রার্থী করেছে দার্জিলিংয়ের গতবারের সাংসদ সুরিন্দর সিংহ আলুয়ালিয়াকে। তাঁকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দার্জিলিং-এ আগুন জ্বালিয়ে এসে এখন দুর্গাপুরে বলছে ভোট দাও। কেন ভোট দেবে? বলছে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি বলে ভোট দিতে হবে! মামার বাড়ি নাকি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news