Breaking News
Home / TRENDING / যোগী মেরেছিলেন ঢিল, উদ্ধব ফেরালেন পাটকেল, জানুন বিস্তারিত

যোগী মেরেছিলেন ঢিল, উদ্ধব ফেরালেন পাটকেল, জানুন বিস্তারিত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সম্মুখ সমরে দেশের দুই মুখ্যমন্ত্রী। দুই রাজ্যে সন্ন্যাসীদের হত্যাকে কেন্দ্র করে পরস্পরের মুখোমুখি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ও উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। গত সপ্তাহে মহারাষ্ট্রের পালঘরে দুই সন্ন্যাসী সহ তিনজনকে গণপিটুনিতে হত্যা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফোন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে। এরপরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পালঘরে সাধুদের গণপিটুনির ঘটনার মৃত্যুর বিহিত চেয়ে ফোন করেন উদ্ভব ঠাকরেকে (Uddhavb Thakrey)। বিজেপি (BJP) সহ হিন্দুত্ববাদী সংগঠন গুলি ঠাকরে সরকারের ওপর চাপ তৈরি করতে থাকেন। এনসিপি ও কংগ্রেসের সঙ্গে তৈরি মহারাষ্ট্রের উদ্ভব ঠাকরের সরকার করোনা মোকাবিলা নিয়ে এমনিতেই উভয় সঙ্কটে। তারই মধ্যে গণপিটুনিতে সাধুদের মৃত্যু চাপ কয়েকগুণ বাড়িয়ে দেয়।

কিন্তু, মঙ্গলবার উত্তরপ্রদেশের বুলন্দশহরের এক মন্দিরে দুজন সাধুকে হত্যা করার ঘটনা জানাজানি হতেই বিজেপিকে পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয় শিবসেনা (Shivsena) নেতৃত্ব। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফোন করেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে। প্রায় একই সুরে বুলন্দশহরে নিহত অভিযুক্তদের শাস্তির দাবি করে‌ আদিত্যনাথের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন উদ্ভব ঠাকরে। এমন ঘটনা জানাজানি হতেই আলোচনা শুরু হয়েছে জাতীয় রাজনৈতিক মহলে। জাতীয় রাজনীতির কারবারীদের কথায়, যে বাণে বিজেপি উদ্ভবকে কোণঠাসা করার ছক নিয়েছিল। এবার বুলন্দশহরের ঘটনাকে কেন্দ্র করে সেই একই পন্থা অবলম্বন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *