Breaking News
Home / TRENDING / করোনার ওষুধ ভেবে মিথানল খেয়ে মৃত ৭০০

করোনার ওষুধ ভেবে মিথানল খেয়ে মৃত ৭০০

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ইরানে (Iran) ৭০০ জন করোনা রোগী মারা গেলেন মিথানল খেয়ে। তাঁদের ধারণা ছিল মিথানল খেলে তাঁদের করোনা সেরে যাবে। ইরান সরকারের স্বাস্থ্য দফতরের অধিকর্তা হোসেন হাসান জানান রোগীদের কেউই হাসপাতালে ভর্তি ছিলেন না। এঁদের সবাই বাড়িতেই ছিলেন করোনা ধরা পড়ার পর। সেই কারণেই আশঙ্কা করা হচ্ছে যে মৃতের সংখ্যা যা বলা হচ্ছে তার থেকে অনেক বেশি। ন্যাশনাল করোনা অথরিটি জানিয়েছি এঁরা করোনায় আক্রান্ত হলেও এঁদের মৃত্যুর কারণ করোনা নয়, হয়েছে মিথানল পান করে।

এছাড়াও আরও কিছু করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত আছে যাঁরা মিথানল খেয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন। ইরানের সরকারি রিপোর্ট অনুযায়ী করোনা আক্রমণের পর থেকে দেশে মিথানল খেয়ে মৃতের সংখ্যা প্রায় দশগুণ হয়েছে। ইরানে স্বাস্থ্য এবং ধর্মের কারণে মদ নিষিদ্ধ। তবে ওষুধ তৈরি এবং অন্যান্য কারণে সে দেশে ৪০ টি অ্যালকাহল তৈরির কারখানা রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *