নিজস্ব প্রতিনিধি।
বাজেট বক্তৃতা করতে উঠে উত্তরপ্রদেশের বিধানসভায় বিতর্কিত মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বুধবার বিধানসভায় বক্তৃতা করতে উঠে নাগরিক সংশোধনী আইনের বিরোধিতা করতে গিয়ে নিহত দের নিয়ে কথা বলতে গিয়ে বেশ কিছু মন্তব্য করেন তিনি। যোগী বলেন, “কেউ পুলিশের বুলেটে মরেনি। যারা মরেছে, তাদের দাঙ্গাবাজরা গুলি করেছিল।” তিনি আরও বলেন, “কেউ যদি মানুষকে গুলি করার জন্য রাস্তায় নামে তাহলে হয় সে মরবে নয়তো তার গুলিতে পুলিশ মরবে।”
সিএএ (CAA) বিরোধী আন্দোলনকারীদের আজাদি স্লোগানের সমালোচনা করে যোগী আদিত্যনাথ বলেন, “কীসের আজাদি? আমরা কি মহম্মদ আলি জিন্নার স্বপ্ন সফল করার চেষ্টা করব নাকি গান্ধীর স্বপ্ন পূরণের জন্য কাজ করব?” তিনি আরও বলেন, “তারা ভাল কাজ করেছে। এখন আর রাজ্যে কোনও দাঙ্গা নেই।” তিনি আরও বলেন, “সরকার আন্দোলনের বিরুদ্ধে নয়। কিন্তু কেউ হিংসা ছড়ালে বরদাস্ত করা হবে না।”
যোগী বলেছেন “যারা আইন ভাঙতে চাইবে… আমি অবাক…আমি বরাবরই বলেছি, গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করলে আমরা সহায়তা করব। কিন্তু কেউ যদি গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে পরিস্থিতি খারাপ করার চেষ্টায় থাকে, যদি হিংসা ছড়ায়, ওহ জিস ভাষা মে সমঝেগা উস ভাষা মে সমঝায়েঙ্গে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news