Breaking News
Home / TRENDING / সনিয়া গাঁধীর ভারতীয় নাগরিকত্ব কি থাকবে? বোমা ফাটালেন সুব্রমণিয়ম স্বামী

সনিয়া গাঁধীর ভারতীয় নাগরিকত্ব কি থাকবে? বোমা ফাটালেন সুব্রমণিয়ম স্বামী

নিজস্ব প্রতিনিধি।

কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী (Sonia Gandhi) শীঘ্রই ভারতীয় নাগরিকত্ব হারাবেন। এমনটাই দাবি করলেন বিজেপি (BJP) নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রামানিয়াম স্বামী (S. Swami)। বুধবার হায়দ্রাবাদের এক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করতে গিয়ে এমনটাই দাবি করেন তিনি। সুব্রামানিয়াম স্বামী বলেন, “কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী শীঘ্রই নিজের নাগরিকত্ব হারাবেন। তার নাগরিকত্ব সংক্রান্ত ফাইল শীঘ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টেবিলে পেশ করা হবে।”

এমন কথা বলেই থেমে থাকেননি স্বামী। তিনি আরও বলেন, “রাহুল গাঁধী পিতা রাজীব গাঁধী একজন ভারতীয়। তাই তাঁর নাগরিকত্ব থাকলেও। সনিয়া গাঁধী পিতা মাতা কেউই ভারতীয় নন। তিনি আর নাগরিকত্ব পাবেন না।” প্রসঙ্গত, বছর খানেক আগেই রাহুল গাঁধীকে ইংল্যান্ডের নাগরিক বলে সুব্রামানিয়ান স্বামী হইচই ফেলে দিয়েছিলেন রাজনৈতিক মহলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *