নিজস্ব প্রতিনিধি।
রামমন্দির (Ram Mandir) ট্রাস্ট কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার। রাম জন্মভূমি ন্যাস কমিটির নৃত্য গোপাল দাসকে এই কমিটির প্রধান করা হয়েছে। পাশাপাশি, বিশ্ব হিন্দু পরিষদের (VHP) নেতা চম্পত রাইকে করা হয়েছে এই কমিটির সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন মুখ্যসচিব নৃপেন্দ্র মিশ্রকে এই কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর তত্ত্বাবধায়নে কমিটির প্রধানদের নাম চূড়ান্ত হয়।
প্রসঙ্গত, নৃত্য গোপাল দাসকে মন্দির নির্মাণ কমিটির সভাপতি পদে বসানো নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কারণ বাবরি মসজিদের ঘটনায় সিবিআইয়ের চার্জশিটে ছিল। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাঁর রামমন্দির নির্মাণের কমিটির প্রধান পদে বসানোয়। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news