Breaking News
Home / TRENDING / দেশের সেরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বলছে ইন্ডিয়া টুডের সমীক্ষা

দেশের সেরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বলছে ইন্ডিয়া টুডের সমীক্ষা

নিজস্ব প্রতিনিধি।

যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকৃতি পেলেন এক সমীক্ষায়। ‘ইন্ডিয়া টুডে মুড অফ দি নেশন’ দেশের ১৯টি রাজ্যের ৯৭ টি লোকসভা কেন্দ্র ও ১৯৪ টি বিধানসভা কেন্দ্রের ১২,১৪১ জনের ওপর সমীক্ষা চালিয়েছিল। তাতেই এমন তথ্য উঠে এসেছে। যুগ্মভাবে দ্বিতীয় স্থান পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই দৌড়ে কিছুটা পিছিয়ে তৃতীয় হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সমীক্ষায় উঠে এসেছে, যোগী জমানায় আইন শৃঙ্খলা জনিত বিষয়ে ব্যাপক উন্নতি হয়েছে। অপরাধজনিত কার্যকলাপ ওপর কড়া হাতে দমন করেছে যোগী আদিত্যনাথের পুলিশ প্রশাসন। শুধু তাই নয়, যোগী রাজ্যের বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলেও সমীক্ষায় জানতে পেরেছে ইন্ডিয়া টুডের প্রতিনিধিরা। প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারি মাসে লখনউতে এক বাণিজ্য সম্মেলনের আয়োজন হতে চলেছে। সমীক্ষায় নেমে এই বিষয়টিও উত্তরপ্রদেশের জনতার থেকে জেনেছে তারা।

ইন্ডিয়া টুডে মুড অফ নেশনের গত বছরের সমীক্ষায় যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম স্থান পেয়েছিলেন। ২০২০ সালের জানুয়ারি মাসে এই সমীক্ষা চালিয়ে আবারও শীর্ষস্থানে যোগী। বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যেও যে উত্তরপ্রদেশের পরিস্থিতি অনেক ভালো তাও জানা গিয়েছে এই সমীক্ষায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *