নিজস্ব প্রতিনিধি: আমেরিকায় নাকি ভিন গ্রহের জীবরাই সরকার চালায়। ডোনাল্ড ট্রাম্প নামেই প্রেসিডেন্ট হয়ে রয়েছেন। সরকারি নীতি নির্ধারকও আসলে অ্যালিয়েনরাই।
শুনতে যতই অবিশ্বাস্য লাগুক ঠিক এরকমটাই কিন্তু বিশ্বাস করে আমেরিকার বেশ কিছু সংস্থা। আর এই সব অদৃশ্য হয়ে কলকাঠি নাড়া অ্যালিয়েনদের খুঁজতেই রাতের আকাশে অসংখ্য ড্রোণ ওড়াচ্ছেন এঁরা।যা দেখে আতঙ্কিত হয়ে পড়ছেন কানসাস নেব্রাস্কার বাসিন্দারা।
দৃশ্যটা যে খানিকটা ভয় ধরানো তা কিন্তু স্বীকার করতেই হবে। ঘন কালো আকাশে ঝকঝকে আলো জ্বালিয়ে কখনও একেবারে মাথার ওপর দিয়ে কখনও হাতের নাগালে উড়ে বেরাচ্ছে ড্রোনগুলি। গত এক সপ্তাহ ধরেই এই এলাকাগুলিতে চলছে এইসব।

এই নিয়ে হইচই পড়ে যাওয়ার পর জানা গিয়েছে আর্চঅ্যাঙ্গেলরেকন নামে একটি অ্যালিয়েন শিকারি দল ইউএফও এর সন্ধানে ড্রোনগুলি ওড়াচ্ছে। মাইকেল স্পাইসার নামে এক ব্যক্তি জানিয়েছেন এঁরা টিক-ট্যাক নামে নামে একটি বিশেষ ইউএফও এর সন্ধান করছে যেটা নাকি এক সময় আমেরিকার নৌসেনাদের আতঙ্কের কারণ ছিল।
জোসেফ গ্র্যাডিসের নামে ন্যাভাল অপারেশন ফর ইনফরমেশন ওয়ারফেয়ার এর মুখপাত্র এই প্রসঙ্গে জানিয়েছেন আমেরিকার নৌসেনার অফিসাররা নাকি প্রায়ই ইউএফও দেখেন। কিন্তু হাসাহাসি আর বিদ্রুপের ভয়ে জনসমক্ষে স্বীকার করেন না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news