Breaking News
Home / TRENDING / সারা দেশে ফ্ল্যাটের দাম ঊর্ধ্বমুখী হলেও, রিয়েল এস্টেটের বাজার খারাপ মমতার শহরে

সারা দেশে ফ্ল্যাটের দাম ঊর্ধ্বমুখী হলেও, রিয়েল এস্টেটের বাজার খারাপ মমতার শহরে

নিজস্ব প্রতিনিধি।

সারা দেশে যেখানে ফ্ল্যাট আর অফিসের জায়গার দাম উর্ধ্বমুখী সেখানে কলকাতার ছবিটা একেবারে উল্টো। কলকাতার বড় নির্মাতাদের অবশ্য দাবি ফ্ল্যাটের ক্ষেত্রে মানুষের সামর্থের মধ্যে দাম রাখার জন্য অন্য মেট্রোপলিটানগুলির তুলনায় কলকাতায় ফ্ল্যাটের দাম বেশি।তবে অফিসের জন্য তৈরি করা বাড়িগুলির দাম যে ক্রমশ কমছে সে কথা অস্বীকার করেন নি তাঁরা।

অম্বুজা নেওটিয়ার চেয়ারম্যান হর্ষ নেওটিয়া বলছেন, কলকাতার রিয়েল এস্টেট মার্কেট চলায় প্রকৃত ব্যবহারকারীরা। বিনিয়োগকারীরা নয়।তুলনামূলক কম দামের ফ্ল্যাটের দাম তাই না পড়লেও আইটি বা অন্যান্য ক্ষেত্রের জন্য তৈরি বাড়িগুলি থেকে কোনও লাভই হয়নি।

কলকাতার মত বড় শহর যেখানে এত মানুষ থাকেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সিগারেট তৈরির বাজার যেখানে সেখানে গত বছরের শেষের দিকে অফিসবাড়ি কিছুই বিক্রি হয়নি বলে জানা গিয়েছে। নেওটিয়া জানিয়েছেন গত পাঁচ বছরে অফিস স্পেসের জন্য ভাড়াও কিছুমাত্র বাড়ে নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *