Breaking News
Home / TRENDING / জৌনপুরে দলিত নির্যাতন ! কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

জৌনপুরে দলিত নির্যাতন ! কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দলিতের ওপর অত্যাচারের ঘটনায় কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ঘটনার প্রকাশ বুধবার জৌনপুরে দুপুরে দুটি বাচ্চার ঝগড়াকে কেন্দ্র করে পরস্পর বিবাদে জড়িয়ে পড়ে কিছু মানুষ। অভিযোগ, বিবাদের কারণে একজন দলিত (Dalit) শ্রেণীর মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। অত্যাচারিত হন তার পরিবারের সদস্যরা। ঘটনার কথা কানে যেতেই প্রশাসনকে কঠোরতম পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে জৌনপুর এলাকার থানার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিয়েছেন তিনি। কেন জৌনপুরের মত এলাকায় এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা গেল না ? তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ওই এলাকার পুলিশ আধিকারিকদের। ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ‌ অভিযুক্তদের নাম, নুর আলম ও জাভেদ সিদ্দিকী।

ঘটনা নির্যাতিত দলিত পরিবারকে মুখ্যমন্ত্রী তহবিল থেকে ১০ লক্ষ ২৬ হাজার ৪৫০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। এছাড়া সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আরও এক লক্ষ টাকার সাহায্য করা হবে আক্রান্তের পরিবারকে। পাশাপাশি আবাসন দপ্তরকে কই আক্রান্তকে থাকার জন্য একটি স্থায়ী বাড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই ব্যাপারে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *