Breaking News
Home / TRENDING / মোদী জমানায় এক ইঞ্চিও জমি নিতে পারেনি চিন, দাবি লাদাখের সাংসদদের

মোদী জমানায় এক ইঞ্চিও জমি নিতে পারেনি চিন, দাবি লাদাখের সাংসদদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

২০১৪ সালে নরেন্দ্র মোদীর সরকার আসার পর আর এক ইঞ্চি জমি নিতে পারেনি চিন। এমনটাই দাবি করলেন লাদাখের (Ladakh) বিজেপি সাংসদ জামায়ঙ্গ তেরশিং নমগয়াল। গত কয়েক সপ্তাহ ধরে ভারত-চিন সীমান্তে (Indo-China Boarder) উত্তেজনা আবহ। বর্তমানে আলোচনা সাপেক্ষে সেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এমতাবস্থায় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী (Rahul Gandhi) প্রশ্ন তুলেছেন, “চিন কী ভারতের জমি হাতিয়ে নিয়েছে ?” রাহুলের এমন প্রশ্নের উত্তরে জবাব দিয়েছে বিজেপি। তবে এদিন লাদাখের বিজেপি (BJP) সাংসদ বলেছেন, “২০১৪ সালে দেশে নরেন্দ্র মোদীর সরকার আসার পর থেকে আর এক ইঞ্চিও জমি নিতে পারেনি চিন। আমি তা ওমান ও মানচিত্র সহকারে বুঝিয়ে দিতে পারব। তবে ভারত যদি সীমান্ত এলাকায় নিজের অবস্থান আরও দৃঢ় করতে চায়। সে ক্ষেত্রে এই সমস্ত এলাকার পরিকাঠামো উন্নয়নে অনেক বেশি জোর দিতে হবে।”

লাদাখের বিজেপি সাংসদ নিজের এমন মন্তব্যের মাধ্যমে কার্যত জবাব দিয়েছেন কংগ্রেসকে, এমনটাই মতো রাজনৈতিক মহলের। কারণ ভারত চীন সীমান্তে উত্তেজনা আর পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই রাহুল গাঁধী সহ কংগ্রেসের একাধিক নেতা বিষয়টিকে নিয়ে জনসমক্ষে প্রশ্ন তুলেছিলেন। বিষয়টিকে টুইটার ও ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতে আলোচনার বিষয় করে তুলেছিল ভারতীয় রাজনীতির প্রধান বিরোধী দল। সেই সমস্ত প্রশ্নের জবাবে দিন মুখ খোলেন বিজেপি। প্রসঙ্গত বিজেপির পক্ষ থেকে ১৯৬২ সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আমলে ভারত-চীন যুদ্ধে আকসাই চীন হাতছাড়া হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি, ২০১৩ সালে নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য শ্যাম সরণের একটি রিপোর্টের কথা উল্লেখ করছে বিজেপি। যেখানে লাদাখের সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করে ওই সময় একটি রিপোর্ট দিয়েছিলেন তিনি। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল সীমান্ত এলাকায় কয়েক হাজার একর জমি ২০০৪-২০১৩ সালের মধ্যে চিনের কাছে হাতছাড়া করেছে ভারত। ১৯৬২ ও পরবর্তী সময় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে‌ ভারতের প্রতীক চৈনিক আগ্রাসনের কথা তুলে ধরে কংগ্রেসের (Congress) প্রশ্নের জবাব দিচ্ছে বিজেপি।

বুধবার এ প্রসঙ্গে এক ভার্চুয়াল জনসভায় কংগ্রেস শহর রাহুল গাঁধী তুলোধোনা করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Rabishankar Prasad)। তিনি বলেন, “নরেন্দ্র মোদী সরকারই পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক করে দেখিয়েছে। এয়ার স্ট্রাইক করে দেখিয়েছে। আমরা চাই সব কিছুর শান্তিপূর্ণ সমাধান হোক। এক সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে এই কথাটাও আমরা বলতে চাই যে, এটা ২০২০ সাল, ১৯৬২ সাল নয়। এখন দেশের দায়িত্বে নরেন্দ্র মোদীর মতো বলিষ্ঠ নেতা, কোনও কংগ্রেস নেতা নয়। এটা বুঝতে হবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *