চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাজ্যে পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের যাঁরা আক্রমণ করছে তাঁদের কড়া দাওয়াই দিতে তৈরি যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। শুধু তাই নয় কড়া ব্যবস্থা নেওয়া হবে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধেও। এর জন্য আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন তিনি। সংশোধিত আইনে অপরাধীদের জন্য পাঁচ থেকে সাত বছরের জেল হতে পারে, সেই সঙ্গে দিতে হতে পারে জরিমানাও। শুধু তাই নয় যাঁরা কোয়রান্টিন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধেও। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই কিছু বিশৃঙ্খলতা সামলাতে নাজেহাল হয়ে যাচ্ছে সব রাজ্যের প্রশাসনই।
কখনও চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা চূড়ান্ত হেনস্থার শিকার হচ্ছেন কখনও আবার মারা হচ্ছে পুলিশকর্মীদের। কিছুদিন আগেই হাওড়ায় লকডাউন অমান্যকারীরা চূড়ান্ত হেনস্থা করেছে পুলিশকে। বুধবার আদিত্যনাথ বলেন করোনা যোদ্ধাদের আক্রমণ মানে সরাসরি আইন শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করা, সরকারকে চ্যালেঞ্জ করা। মোদীর পথ মেনেই বরদাস্ত করা হবে না সামনের সারিতে লড়া যোদ্ধাদের হেনস্থা। প্রসঙ্গত কিছুদিন আগেই মোদী সরকার জানিয়েছে দেশ এখন করোনার বিরুদ্ধে যুদ্ধে সামিল। যাঁরা এর সৈনিক অর্থাৎ পুলিশ এবং স্বাস্থ্যকর্মীদের ওপর যাঁরা আক্রমণ করবে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এর জন্য সংশোধন করা হবে মহামারী আইনও। উত্তর প্রদেশের আইন মন্ত্রী ব্রিজেশ পাঠক জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের সমস্ত নির্দেশকেই লাগু করা হবে আইন সংশোধন করে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news