Breaking News
Home / TRENDING / “শোকস্তব্ধ আমি !” ঋষি কাপুরের প্রয়াণে টুইট প্রধানমন্ত্রীর

“শোকস্তব্ধ আমি !” ঋষি কাপুরের প্রয়াণে টুইট প্রধানমন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ঋষি কাপুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিভাবান শিল্পী, চলচ্চিত্র ও সমাজ নিয়ে তাঁর ভাবনার কথা টুইটে লিখেছেন তিনি। প্রধানমন্ত্রী লেখেন, “বহুমুখী, স্নেহময় এবং প্রাণবন্ত … একজন মানুষ ছিলেন ঋষি কাপুরজি। তিনি অসীম প্রতিভার অধিকারী ছিলেন। আমি সবসময় তাঁর কর্মজীবন স্মরণে রাখব, এমনকি সামাজিক মিডিয়াতেও তাঁর সক্রিয়তা স্মরণে থাকবে। তিনি চলচ্চিত্র এবং ভারতের অগ্রগতি সম্পর্কে আগ্রহী ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকস্তব্ধ। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ওম শান্তি।”

প্রসঙ্গত, শুধু তাই নয়, তাঁর শেষ ছবি হয়ে রইল ‘১০২ নটআউট’। সেই ছবিতে সহ অভিনেতা ছিলেন অমিতাভ বচ্চন। যিনি ইতিমধ্যেই প্রকাশ্যে বলেছেন, ‘‘আই অ্যাম ডেসট্রয়েড।’’ অত্যন্ত সংকটজনক অবস্থায় বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আইসিইউতেই রাখা হয়েছিল প্রবীণ বলিউড অভিনেতাকে। কিন্তু এদিন সকাল ৮টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *