চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পরিযায়ী মানুষ এবং যাঁরা রাজ্যগুলির সীমান্ত এলাকায় এতদিন কোয়ারান্টাইনে ছিলেন। তাঁদের নিজ নিজ এলাকায় ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখে অনুরোধ জানালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি লেখা চিঠি পাঠানো হয়েছে নবান্নে। সেই চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন রাজ্যে আটকে থাকা এরাজ্যে শ্রমিকরা অত্যন্ত দুরবস্থার মধ্যে রয়েছেন। তাদের জন্য অবিলম্বে ফিরিয়ে আনার বন্দোবস্ত করুক রাজ্য সরকার।
প্রসঙ্গত, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য চিঠি লিখেছিলেন সোমেন মিত্র। তবে কেবল নিজে চিঠি লিখেই নিজের দায়িত্ব শেষ করেননি প্রদেশ কংগ্রেস সভাপতি। সাংগঠনিক সূত্রকে কাজে লাগিয়ে বিভিন্ন রাজ্যে আটকে থাকা পশ্চিমবঙ্গের শ্রমিকদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করেছিলেন সোমেন মিত্র। এমনকি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেও শ্রমিকদের সুরাহা দিতে চেয়ে ছিলেন তিনি। লকডাউনের প্রায় ৪০ দিন ব্যতীত হওয়ার পর পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। এই বিষয়টি অনুধাবন করেই সোমেন মিত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশে চিঠি লিখেছেন বলেই জানা গিয়েছে বিধান ভবন সূত্রে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news