Breaking News
Home / TRENDING / রাজস্থানে শিশুমৃত্যু : প্রিয়াঙ্কাকে পরিদর্শনে যেতে বলে কটাক্ষ যোগীর

রাজস্থানে শিশুমৃত্যু : প্রিয়াঙ্কাকে পরিদর্শনে যেতে বলে কটাক্ষ যোগীর

নীল রায়।

কংগ্রেস শাসিত রাজস্থানের কোটায় সরকারি হাসপাতালে শতাধিক শিশুর মৃত্যুতে এবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গাঁধী বঢরাকে (Priyanka Gandhi Vadra) নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে বেশ কয়েক দিন ধরেই উত্তরপ্রদেশের পথেঘাটে নেমে আন্দোলন করছেন প্রিয়াঙ্কা গাঁধী। বার বার তাঁকে হেনস্থা করার অভিযোগ তুলেছেন যোগী সরকারের পুলিশের বিরুদ্ধে। কিন্তু, রাজস্থানে শিশু মৃত্যুর ঘটনায় কাউন্টার অ্যাটাকে নামলেন যোগী আদিত্যনাথ।

এদিন যোগী আদিত্যনাথ বলেন, “উত্তরপ্রদেশে রাজনীতি না করে প্রিয়াঙ্কার উচিত রাজস্থানে গিয়ে কোটার হাসপাতালে যে শিশুদের মৃত্যু হয়েছে তাদের মায়েদের সঙ্গে দেখা করা।” কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর মেয়ে প্রিয়াঙ্কা গাঁধী বঢরাকে নিশানা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, “তাঁরা নিজেরা নারী হলেও মায়েদের যন্ত্রণা অনুভব করতে পারছেন না।” প্রসঙ্গত, গত বছর বিজেপিকে হারিয়ে রাজস্থানে ক্ষমতায় প্রত্যাবর্তন হয় কংগ্রেসের। মুখ্যমন্ত্রী হন প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলোট (Ashok Gehelot)। সেই রাজস্থানে শতাধিক শিশু মৃত্যুর ঘটনায় তাই কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে দায়ী করেছে বিজেপি।

শুধু বিবৃতিতে সীমাবদ্ধ না থেকে হিন্দিতে একের পর এক টুইট করেন যোগী আদিত্যনাথ। কংগ্রেস ও গাঁধী পরিবারকে নিশানা করে তিনি লেখেন, “১০০টি শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। এতগুলো শিশুর মৃত্যু সভ্য সমাজ, মানবিক মূল্যবোধ ও অনুভূতির কলঙ্ক।” টুইটে তিনি আরও লেখেন, “কংগ্রেস সভানেত্রী ”সোনিয়া গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গাঁধী বঢরা যে নারী হয়েও মায়েদের বেদনা অনুভব করতে পারছেন না, এটা খুবই দুঃখের কথা।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *