Breaking News
Home / TRENDING / সিএএ- এনআরসির বিরুদ্ধে আজ শিলিগুড়িতে মিছিল মুখ্যমন্ত্রীর

সিএএ- এনআরসির বিরুদ্ধে আজ শিলিগুড়িতে মিছিল মুখ্যমন্ত্রীর

সূর্য সরকার।

নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) এবং এনআরসির বিরোধিতায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, রাজ্যজুড়ে ধারাবাহিকভাবে প্রতিবাদ-আন্দোলন চলবে। সেই পূর্ব ঘোষণা মতোই আজ শুক্রবার সিএএ ও এনআরসি (NRC) বিরোধিতায় উত্তরবঙ্গে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন শিলিগুড়ি শহরে মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো। এই ইস্যুতে কলকাতায় পাঁচটি পদযাত্রা এবং পুরুলিয়ার পর এবার শিলিগুড়িতে মিছিলে হাঁটবেন মমতা ৷

গত ৩০ ডিসেম্বর এই মিছিল হওয়ার কথা ছিল কিন্তু ঝাড়খন্ডে নিমন্ত্রণের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ৩০ ডিসেম্বর শিলিগুড়ি পরিবর্তে পুরুলিয়া (Purulia) শহরে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী পদযাত্রা পদযাত্রা করেন। সেদিন বদল করে ৩ জানুয়ারি অর্থাৎ আজ শুক্রবার শিলিগুড়িতে (Siliguri) মিছিল করার কথা ঘোষনা হয়। সেই পূর্ব ঘোষণা মতোই আজ শিলিগুড়ির পথে মমতা। বৃহস্পতিবার তিনি উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন। উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে লাগাতার আন্দোলন ও পদযাত্রা করছেন তৃণমূল নেত্রী।শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মিছিলে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতার পর পুরুলিয়া, এবার শিলিগুড়ি হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *