Breaking News
Home / TRENDING / জিতল সংখ্যাতত্ব, আস্থা ভোটের আগেই ইয়েড্ডির ইস্তফা

জিতল সংখ্যাতত্ব, আস্থা ভোটের আগেই ইয়েড্ডির ইস্তফা

নিজস্ব সংবাদদাতা :
আস্থা ভোটের আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ইয়্দুরাপ্পা। জিতে গেল কংগ্রেস- জেডি (এস) জোট । রবিবারই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন কুমারাস্বামী। কিন্তু এই জয় শুধুই সংখ্যা তত্বের জয়, জনগণের রায় কিন্তু কখনই কংগ্রেসের পক্ষে ছিল না। কর্ণাটকে গত ৫ বছর ধরে ক্ষমতায় থাকা কংগ্রেস কিন্তু এবারে মাত্র ৭৬টি আসন পেয়েছে। তাদের জোটসঙ্গী জেডি এস আরও কম ৩৭। প্রচার পর্বে একে ওপরের বিরুদ্ধে ছিল কংগ্রেস ও জেডি । নির্বাচন পর্বেও একে ওপরের বিরুদ্ধে লড়েছে। কিন্তু গণনার পর বিজেপি যখন ম্যাজিক নাম্বার থেকে কয়েক কদম আগেই থমকে গেল, তখন ডুবন্ত মানুষ যেভাবে খড়কুটোকে আঁকড়ে ধরে, সেভাবেই একে ওপরকে আঁকড়ে ধরল কংগ্রেস ও জেডি। ভাগ্যের ফেরে ইয়েড্ডির পদত্যাগ আর ক্ষমতার আসনে কং-জেডি জোট। এই সবেধন নীলমণিকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, মায়াবতী, যশবন্ত সিনহা। কিন্তু বিশেষজ্ঞদের মতে জোট হলেও এই জোটের বেশীদিন ক্ষমতায় থাকার সম্ভাবনা কম। কারন এই জোট প্রাক নির্বাচনী জোট নয়। গণনার পর শুধু বিশেষ স্বার্থের উদ্দেশ্যে করা এই জোটের পাঁচ বছর টেকার সম্ভাবনা নেই বললেই চলে। এ কথা কংগ্রেস, জেডি (এস) দু দলই জানে। তবে এই জোট প্রহসন কী কেন্দ্রীয় নেতৃত্বের ইগো ঠান্ডা করতে প্রশ্ন উঠছেই।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *