Breaking News
Home / TRENDING / তৃণমূলকে ভোট না দেওয়ায় তালিবানি শাসন গৃহবধূকে

তৃণমূলকে ভোট না দেওয়ায় তালিবানি শাসন গৃহবধূকে

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :
এ যেন তালিবানী শাসন। গ্রামভর্তি লোকের মাঝে জুতোর মালা পড়িয়ে ঘোরানো হল গৃহবধূকে। শুধু তাই নয়, সকলের সামনেই কান ধরে ৩০০ বার ওঠবস। অপরাধ তৃণমূলকে ভোট না দিয়ে নিজের পছন্দের দলকে ভোট দিয়েছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের ৪ নম্বর কঙ্কাবতী অঞ্চলের বাগডুবি গ্রামে l তৃণমূলকে ভোট না দেওয়ার অপরাধে গৃহবধূ কবিতা দাসকে ১৮ মে গোটা গ্রামে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়। পাশাপাশি বাগডুবি তৃণমূল পার্টি অফিসে ৩০০ বার কান ধরে ওঠবোস করানো হয় l পঞ্চায়েতের মনোনয়ন পর্বে বিরোধী মহিলা প্রার্থীরাও শাসক দলের হেনস্থার হাত থেকে রেহাই পায়নি l চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে পেটানো হয় l এবার প্রকাশ্য রাস্তায় মহিলাকে জুতোর মালা পড়িয়ে ঘোরানোর অনন্য নজির হয়ে গেলো রাজ্যে l যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে এক মহিলার এমন হেনস্থার ঘটনায় লজ্জিত সকলে l ঘটনার পরে ওই মহিলার পরিবার গৃহবন্দি l তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *