Breaking News
Home / TRENDING / কর্ণাটকে আঞ্চলিক শক্তির জয় দেখছেন মমতা

কর্ণাটকে আঞ্চলিক শক্তির জয় দেখছেন মমতা

ঈষাণিকা ভোরাই :

আকাশ পথে দূরত্ব ১৫৬০ কিলোমিটার। কিন্তু মন কি কোন দূরত্ব মানে? শনিবার দিনভর কর্নাটকের আস্থাভোটের দিকেই তাকিয়ে ছিলেন তিনি। ইয়েদুরাপ্পার পদত্যাগের খবর আসার সঙ্গে সঙ্গেই তিনি ট‍্যুইট করে অভিনন্দন জানালেন জেডি(এস) নেতা দেবেগৌডা, কুমারাস্বামী ও কংগ্রেসকে। জানালেন, এই জয় হল আঞ্চলিক জোটের জয়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে কর্নাটকে ৫৮ ঘন্টার ইয়েদুরাপ্পা সরকারের পতনে তাঁর‌ও কিছুটা ভূমিকা রয়েছে। তিনিই তো প্রথম বলেছিলেন (দিল্লিতে দাঁড়িয়ে), কর্ণাটকের নির্বাচনে কংগ্রেস, জেডি(এস) জোট করে লড়াই করলে বিজেপি দাঁড়াতে পারবে না। এমনকি নির্বাচনে জোট না হলেও ভোটের রেজাল্ট বের হওয়ার আগের দিন এই ১৫৬০ কিলোমিটার দূরে বসেই তিনি বলেছিলেন; কংগ্রেসের সমর্থনে দেবেগৌডার ছেলে মুখ্যমন্ত্রী হলেও তিনি অবাক হবেন না। শেষ পর্যন্ত সেটাই হতে চলেছে। এর আগে কর্নাটকের রাজ্যপাল বাজুভাই বালা একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপিকে সরকার গড়তে ডাকলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। সেদিন নবান্নে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কর্নাটকের রাজ্যপালের নাম না করেই বলেছিলেন, গোয়া;মনিপুর; মেঘালয়ে যা হয়েছে এখানে (কর্নাটকে) কেন তা হবে না? ইঙ্গিত ছিল স্পষ্ট। কংগ্রেস,জেডি(এস)-কে একজোট রাখতে নিজেই ফোন করেন দেবেগৌডা, কুমারাস্বামীকে। কংগ্রেসের করা মামলায় শুক্রবার সুপ্রিম কোর্টের রায় আসার পরেও তিনি ট‍্যুইট করেছিলেন। রায়কে স্বাগত জানিয়ে বলেছিলেন, শনিবারের আস্থা ভোটের পর আঞ্চলিক দলগুলোকে নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। এখন কর্নাটকে ইয়েদুরাপ্পা সরকারের পতনের পর আগামী দিনে বিজেপি বিরোধী আন্দোলনে বিশেষ করে ২০১৯-এর লোকসভা নির্বাচনে তাঁর প্রস্তাবিত ‘একের বিরুদ্ধে এক ফর্মুলা’ ও রাজনৈতিক নেত্রী হিসেবে জাতীয় রাজনীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি হতে পারে যদি এই সরকার স্থায়ী হয়। কর্ণাটকের গরিষ্ঠ জনমত অস্বীকার করে যেনতেন প্রকারে ক্ষমতায় থাকার লোভে এই জোট তৈরি হয়েছে। কংগ্রেসের সাবেক রাজনৈতিক শত্রু দেবগৌড়া, যাঁর দল গোটা নির্বাচন পর্বে কংগ্রেসের বিরোধিতা করেছে ,মাত্র ৩৭ টি আসন নিয়ে তিনি সরকারে যাবেন! কংগ্রেস ম্যাজিক ফিগার থেকে বহু দুরে থেকেও সরকারে যাবে! এরকম একটা আদর্শহীন, সুযোগ সন্ধানী, ফলাফল পরবর্তী জোট কতদিন টিঁকবে তা নিয়ে এখনই সংশয় তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *