Breaking News
Home / TRENDING / ‘‘কী ভাবে শহিদদের সম্মান করতে হয়, তা ভারতকে দেখে শিখুন।’’ চিনের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের মুখে শিং জিনপিং

‘‘কী ভাবে শহিদদের সম্মান করতে হয়, তা ভারতকে দেখে শিখুন।’’ চিনের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের মুখে শিং জিনপিং

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

‘‘কী ভাবে শহিদদের সম্মান করতে হয়, তা ভারতকে দেখে শিখুন।’’ এভাবেই চীনের সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচিত হচ্ছে শিং জিনপিংয়ের সরকার। ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষে পিপলস লিবারেশন আর্মির (People Liberation Army) কতজন নিহত হয়েছেন তা জানতে চেয়ে ক্রমশ বাড়ছে চিনে। ঘটনার প্রায় এক সপ্তাহ কেটে গেলেও এখনো নিহত সৈনিকদের নাম ধাম কিছুই জানায়নি দেখি। জানিয়ে চিন জুড়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে শিং জিনপিংয়ের সরকার। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, কিভাবে দেশের জন্য শহীদ হওয়া ব্যক্তিদের মৃত্যুর ঘটনা চেপে যেতে পারে দেশ ? প্রসঙ্গত, ঘটনার পরপরই মৃত সেনাদের নামধাম সবই প্রকাশ করেছিল ভারত সরকার। এমনকি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাদের প্রত্যেকের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। যা ভারতের প্রত্যেকটি সংবাদমাধ্যমে সম্প্রচারিত হয়েছে। দেখানো হয়েছে বিদেশি সংবাদমাধ্যমে।

অথচ চিনে নিহত সৈনিকদের সংখ্যা বানান কোনটাই জানাতে চাইছে না চীনা সরকার। প্রশ্নেই নেটিজেনদের নিশানা হয়েছেন রাষ্ট্রপতি শিং জিনপিং (Xi Jinping)। নেটিজেনদের তীব্র কটাক্ষ, “ভারতের থেকে শিখুন কিভাবে বীর সৈনিকদের সম্মান জানাতে হয়।” সঙ্গে আরও বলা হচ্ছে, ‘‘কী ভাবে শহিদদের সম্মান করতে হয়, তা ভারতকে দেখে শিখুন।’’ গালওয়ান উপত্যকার (Galwon Valley) সংঘর্ষের ঘটনায় চিনা ফৌজের এক কমান্ডারের মৃত্যুর খবর সোমবার সেনাস্তরের বৈঠকে প্রথম কবুল করেছিল বেজিং। চিনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসের দাবি, সংঘর্ষে ভারতের চেয়ে চিনের কম সেনা নিহত হয়েছে। যদিও ১৫ জনের পরেই ভারতীয় সেনার তরফে জানানো হয়েছিল, পিপলস লিবারেশন আর্মির অন্তত ৪৫ জন হতাহত হয়েছে। সম্প্রতি আমেরিকার একটি সামরিক পর্যবেক্ষণ সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় সেনার পাল্টা মারে নিহত চিন সেনার সংখ্যা অন্তত ৩৪।

যদিও, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মতে, চিন কোনও গণতান্ত্রিক রাষ্ট্র নয়। কমিউনিস্ট শাসিত চিনে তাই ভারতের মতো আচরণ করা অসম্ভব ব্যাপার। স্বৈরাচারী কায়দায় শাসিত হয় চিন। সেখানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই সরকারবিরোধী কথা বলার। তাই প্রকৃত নিহতের সংখ্যা জানা থাকলেও প্রকাশ করতে পারছে না কোন সংবাদ মাধ্যম। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে এই ঘটনায় কমপক্ষে ৩৫ জন পিপলস লিবারেশন আর্মির জওয়ান মারা গিয়েছেন।

আপাতত এ বিষয়ে দ্রুত চাপ কাটাতে শান্তি ফেরাতে চায় চিন। সোমবার এ বিষয়ে সঙ্গে নিজেদের সীমান্তের বৈঠকে বসেছিলেন। মধ্যে তারা লে লাদাখ সীমান্ত থেকে সেনাবাহিনী সরাতে সম্মত হয়েছে বলেও ভারতীয় সেনাবাহিনীর (Indian Army)। আন্তর্জাতিক মহলের সঙ্গে দেশেও তীব্র সমালোচিত শিং জিনপিং ও সরকার যেনতেন পরিত্রান পেতে চাইছে গোটা পরিস্থিতি থেকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *