Breaking News
Home / TRENDING / ‘হিংসা না জানলে কাপুরুষ’ দিলীপের মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া সোমেনের

‘হিংসা না জানলে কাপুরুষ’ দিলীপের মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া সোমেনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দিন কয়েক আগে বিজেপি (BJP) সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এক প্রতিক্রিয়া জানিয়েছিলেন, “কাপুরুষরা হিংসা জানে না।” মঙ্গলবার মেদিনীপুরের সাংসদের এমন উক্তির পাল্টা জবাব দিলেন প্রদেশ কংগ্রেসের (Congress) বর্ষিয়ান সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। তিনি বলেন, “আমি শুনলাম বিজেপি সভাপতি নাকি বলেছেন যারা হিংসা জানে না তারা নাকি কাপুরুষ। ওঁর থেকে এ কথাটাই তো বেরোবে। কারণ যারা মহাত্মা গান্ধীকে খুন করে লজ্জা পায় না। তাদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না।”

এই বর্ষীয়ান কংগ্রেস নেতা বলেছেন, ওরা তো গণতন্ত্রের ব্যবসাদার। ঘোড়া কেনাবেচাকে গণতন্ত্র ভাবে। গণতন্ত্র যে মানুষের মধ্যে থেকে আসে এটা ওরা বিশ্বাস করে না। সেই বোধবুদ্ধিটুকুও ওদের নেই।” দিলীপ ঘোষকে আক্রমণ করে তিনি বলেছেন, “উনি এক বছরের মধ্যে বাংলায় পরিবর্তন ঘটাবেন । আবার বাংলার শান্তিও ফিরিয়ে দেবেন বলেছেন। অথচ বলছেন হিংসার পাল্টাতে হিংসা করবেন। তিনি কি জানেন না যে বাংলার রুচি, সংস্কৃতিতে প্রতিহিংসার কোনও স্থান।”

ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদের কথায়, “বাংলায় মানুষকে চোখ রাঙিয়ে বাংলার মানুষের সমর্থন পাওয়া যায় না। তাহলে তো বামফ্রন্টের ৩৪ বছরের সরকার আর যেত না। বামফ্রন্ট সরকারকে চলে যেতে গিয়ে কোনও বোমা-গুলি বন্দুকের ব্যবহার করতে হয়নি। মানুষ নিঃশব্দে গণবিপ্লব ঘটিয়েছিল সেসময়।” তিনি আরও বলেন, “দিলীপবাবু কাদের নিয়ে প্রতিহিংসার কথা বলছেন ? যারা তৃণমূলে প্রতি হিংসা করে ফোন দিলীপবাবু তলে আশ্রয় নিয়েছেন। সেই সমস্ত ভাড়াটে সৈনিকদের ওপর ভরসা করে তিনি প্রতিহিংসার রাজনীতি করবেন বলছেন। বোঝা যাবে কার দৌড় কতদূর।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *