চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লাদাখের (Ladakh) গালওয়ান ঘাঁটিতে ভারত-চিন সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনার পর থেকেই একের পর এক টুইট ও বিবৃতি প্রকাশ করে রাহুল গাঁধী আক্রমণ করে কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। মঙ্গলবার বিকেলে টুইট করে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীকে (Rahul Gandhi) আক্রমণ করে কংগ্রেস ও চিনা কমিউনিস্ট পার্টির ২০০৮ সালের চুক্তির কথা উল্লেখ করে আক্রমন করলেন বিজেপি কেন্দ্রীয় কমিটির সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। এদিন টুইট করে তিনি লেখেন, “প্রথমে কংগ্রেস চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে মউ স্বাক্ষর করে। তারপর চিনকে জমি ছেড়ে দেয়। ডোকলাম সমস্যার সময়ে তো রাহুল গাঁধী লুকিয়ে চিনা দূতাবাসে গিয়েছিলেন। একই সঙ্গে নাড্ডার অভিযোগ, সব গুরুত্বপূর্ণ পরিস্থিতিতেই রাহুল গাঁধী দেশে বিভাজন ঘটানোর চেষ্টা করেন। একই সঙ্গে সেনাবাহিনীর মনোবলে চিড় ধরান। এটা কি মউয়ের প্রভাব?”
প্রসঙ্গত, ২০০৮ সালে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে উচ্চ পর্যায়ে পারস্পরিক মতামত বিনিময়ের জন্য চুক্তি করে তৎকালীন শাসকদল কংগ্রেস ও চিনা কমিউনিস্ট পার্টি । সেই চুক্তিতে সই করেছিলেন তখন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গাঁধী ও চিনের বর্তমান রাষ্ট্রপতি শি জিনপিং। এদিন সেই প্রসঙ্গ টেনে আনেন জেপি নাড্ডা (J P Nadda)। লাদাখের গালওয়ান উপত্যকায় গত সপ্তাহে ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষে এক ২০ ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। ইস্যুতে রাহুল গান্ধী থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী , লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী, কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালারা ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এদিন টুইটারে সরাসরি কংগ্রেস ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে হওয়ার চুক্তির প্রসঙ্গ তুলে রাহুল গাঁধীকে পাল্টা কাঠগোড়ায় দাঁড় করালেন বিজেপি সভাপতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news