চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলে সুযোগ হয়নি রবিচন্দ্রন অশ্বিনের। প্রথম দিনে বেকায়দায় ভারতীয় দল। আর তার জেরেই উঠতে শুরু করে দিয়েছে। উইকেটে ঘাস দেখে শার্দূল ঠাকুরকে দলে নেওয়া হয়েছে। যদিও রোহিত শর্মার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন সুনীল গাভাস্কারও। অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে দারুণ জায়গায় নিয়ে গেল। একটা সময় ৭৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেই সময়ই রুখে দাঁড়ান হেড ও স্টিভ স্মিথ। প্রথম দিনের শেষে ৩ উইকেটে ৩২৭ রান করে ফেলেছে অস্ট্রেলিয়া। ম্যাচের শেষে সৌরভ বলেন, ‘যে কোনও জায়গায়, দলে যদি অশ্বিন, হরভজন সিং বা অনিল কুম্বলের মতো স্পিনার থাকলে অবশ্যই তাঁকে খেলানো উচিত। যদিও সমস্ত ক্যাপ্টেনেরই চিন্তাভাবনা একেবারে আলাদা। ‘ গাভাস্কারও অবাক রোহিত-রাহুল দ্রাবিড়ের এই সিদ্ধান্তে তিনি বলেন, ‘সেরা বোলারকে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামাতেই হবে। এক্ষেত্রে অশ্বিনকে বাদ দেওয়া ঠিক হয়নি ভারতীয় দলের। তিনজন পেসার খেলিয়ে অশ্বিনকে প্রথম একাদশে রাখাই যেত। ভাবুন একবার, আইসিসি ব়্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার, সেই কিনা দলে নেই। বিশ্বের সেরা বোলারকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত আমার পক্ষে মেনে নেওয়া কঠিন। তার উপর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে কতজন বাঁ-হাতি ব্যাটসম্যান রয়েছে। এমন অবস্থায় একজন অফ-স্পিনারকে খেলাতেই হত। প্রথম দিনের শুরুতেই উসমান খ্বজার উইকেট হারায় অস্ট্রেলিয়া। মহম্মদ সিরাজের বলে উইকেটকিপার শ্রীকর ভরতের হাতে ০ রানেই আউট হন তিনি। মানার্স লাবুশেন ও ডেভিড ওয়ার্নার বেশ ভালো পার্টনারশিপ গড়ে তুললেও শার্দূল ঠাকুরের ওয়াউড বলে খোঁচা দিয়ে আউট হন বাঁ হাতি ওপেনার। দারুণ ক্যাচ ধরেন শ্রীকর ভরত। মহম্মদ শামির বলে বোল্ড হয়ে ফেরেন লাবুশেন। সেই সময় মনে করা হচ্ছিল দ্রুত অজিদের আউট করে ফেলবে ভারতীয় দল। তবে তা হয়নি হেড ও স্মিথের জন্যই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news