Breaking News
Home / TRENDING / বাগরির শিক্ষা, তারের জঙ্গল সরাতে তৎপর ববি-শোভন

বাগরির শিক্ষা, তারের জঙ্গল সরাতে তৎপর ববি-শোভন

 নিজস্ব প্রতিনিধি :
বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডের জের। শহর কলকাতা থেকে তারের জঙ্গল সরাতে নড়েচড়ে বসল প্রশাসন। যে তারের মধ‍্যে অধিকাংশই কেবল লাইন। বাগড়ি মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় এই তারের জঙ্গলের কারণেই “ব্রন্টো স্কাই লিফ্ট”-এর মতো উঁচু দমকলের গাড়ি ব‍্যবহার করতে পারেনি দমকল। সেই কারণেই এবার শহরের স্কাইলাইন পরিষ্কারের চিন্তাভাবনা সরকারের। পূজোর পর থেকে কেবল তার মাটির উপর দিয়ে নয়, নিয়ে যেতে হবে মাটির তলা থেকে। বৃহস্পতিবার রাইটার্স বিল্ডিং-এ বৈঠকে কেবল অপারেটর ও এমএসওদের জানিয়ে দিল মন্ত্রীগোষ্ঠী।
এদিন বৈঠকে ছিলেন পাঁচ মন্ত্রী।
১) ফিরহাদ হাকিম,২) অরুপ বিশ্বাস,৩) শোভন চট্টোপাধ্যায়,৪) চন্দ্রিমা ভট্টাচার্য,৫) মলয় ঘটক। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিধাননগর এলাকায় মাটির তলা থেকে তার নিয়ে যাওয়ার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানা গিয়েছে। এছাড়াও এদিন বৈঠকে কেবল অপারেটর ও এমএসওদের মন্ত্রীগোষ্ঠী জানায়, উত্তরবঙ্গতে বেশ কিছু এলাকায় কেবলের মাধ্যমে সাম্প্রদায়িকতা বিষ ছড়ানো হয়েছে। এটা যেন ভবিষ্যতে আর না হয় তারজন্য এমএসও দের অনুরোধ করেছে মন্ত্রীগোষ্ঠী। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘোষণা মত, কেবল অপারেটরদের  স্বাস্থ্যসাথীর আওতায় আনার জন্য এমএসওদের পক্ষ থেকে বেশ কিছু নাম তুলে দেওয়া হয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর হাতে।
Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *