নিজস্ব সংবাদদাতা
আজ ফের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে রায়দান করার কথা শীর্ষ আদালতের। চিফ জাস্টিস দীপক মিশ্রর নেতৃত্বে আজ শবরীমালা মামলার রায়দান করার কথা রয়েছে শীর্ষ আদালতের । শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছরের মহিলারা প্রবেশ করতে পারবে কিনা সেবিষয়েই সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, কেরলের ৮০০ বছর পুরনো এই মন্দিরের দেবতা আইয়াপ্পা ‘নৈষ্ঠিক ব্রহ্মচর্য’ হিসেবে অধিষ্ঠিত রয়েছেন । ফলে তার মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। এবছর জুলাই মাসের ১৭ তারিখ থেকে এই মামলার শুনানি শুরু হয়। মামলা চলাকালীন বিচারক ফলি নরিমন, বিচারক ডিওয়াই চন্দ্রচূড়, বিচারক এএম খানউইলকর, এবং বিচারক ইন্দু মলহোত্রা টিপ্পনী করেন এই আচার পুরুষতন্ত্র সমাজের ধারনা থেকেই যুগ যুগ ধরে চলে আসছে। এই মামলারি রায়দান হতে পারে আজ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news