প্রসেনজিৎ মাহাতো
২০১১ সালে তঁার হাত ধরে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছিল। দেশকে বিশ্বকাপ দিয়ে নিেজও রেকর্ড করেছিলেন ধোনি। বড় ভূমিকা নিয়েছিলেন সেবার। ২০১১–র বিশ্বকাপ জয়ের কথা উঠলেই, ধোনির কথা মনে পড়ে অনেকেরই। ধোনির সেই ছয় মারার কথা এখনও সবার ছবির মত মনে রয়েছে।
অনেকেই মনে করেন সেবার বিশ্ব জয়ের পিছনে নায়ক ছিলেন ধোনি। কিন্তু, বীরেন্দ্র শেহবাগ অন্য কথা বলেন। তিনি বরাবরই একটু অন্য ভাবে ভাবেন। এক্ষেত্রেও ব্যতিক্রম নয়।
ধোনি নন, শেহবাগের মতে, শচীন ছিলেন আসল নায়ক। কারণ, যুবরাজের আগে পঁাচে ব্যাট করতে যান ধোনি। অনেকেই ভেবেছিলেন, এটা হয়ত ধোনির মাস্টারস্ট্রোক। আসল ছবিটা অন্য। বছর আটেক আগের কথা ফঁাস করে দিলেন বীরেন্দ্র শেহবাগ। বলেন, ধোনি নন, এর পিছনে হাত রয়েছে শচীন পাজির। ও বলেছিল, ধোনি যাক ব্যাট করতে। পাজির জন্যই ম্যাচটা বেরিয়েছিল। আর ড্রেসিংরুমে ও কোনও কথা বললে কেউ ফেলতে পারত না। সবাই শুনত। ধোনিও শুনেছিল, তাই আমরা দ্বিতীয়বার বিশ্বজয় করেছিলাম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news