Breaking News
Home / TRENDING / ভাটপাড়ায় হেরে বোধোদয় মদনের, ‘অর্জুনের ছেলে আমারও ছেলে’

ভাটপাড়ায় হেরে বোধোদয় মদনের, ‘অর্জুনের ছেলে আমারও ছেলে’

নিজস্ব সংবাদদাতা:

ভাটাপাড়া উপনির্বাচনে হেরে মদন মিত্র বললেন, ‘অর্জুনের (সিংহ) ছেলে আমারও ছেলের মতো। একজন তরুণ প্রার্থী জিতেছে, খুব ভালো কথা। তবে অর্জুনকে বলব, রাজনৈতিক মতবিরোধ যেন সামাজিক বিরুদ্ধতায় না চলে যায়।’

প্রসঙ্গত, ২১ হাজারের কিছু বেশি ভোটে ভাটপাড়া উপনির্বাচনে বিজেপ প্রার্থী অর্জুন সিংহের ছেলে পবন সিংহের কাছে হারলেন মদন মিত্র। মাঝের দীর্ঘ রাজনৈতিক সন্ন্যাস কাটিয়ে ভাটপাড়া বিধানসভায় প্রার্থী হয়েছিলেন মদন। সিবিআই সামলে এবারের ভোটে প্রাক্তন পরিবহণের মন্ত্রী কাছে ছিল কামব্যাকের চ্যালেঞ্জ। যা শেষ পর্যন্ত পেরে উঠলেন মদন। এদিন হারার খবর পাওয়ার পর মদন মিত্র বলেন, ‘হারার সবরকম দায় স্বীকার করছি। দলের সম্মান নষ্ট করেছি আমি।’

অন্যদিকে এই জয়কে সাধারণ মানুষের জয় বললেন পবন সিংহ। বললেন, ‘যারা জিতিয়েছে তাদের জন্য কাজ করব।’

উল্লেখ্য, রাজ্যের ৮ টি আসনের উপনির্বচনের মধ্যে ভাটপাড়া ছিল সবচেয়ে স্পর্শকাতর। প্রাক ভোটপর্ব থেকে উত্তেজনা ছড়ায় ভাটপাড়ায়। একদিকে তৃণমূল কংগ্রেসের মদন মিত্র, অন্যদিকে অর্জুন পুত্র বিজেপি প্রার্থী পবন সিংহের লড়াই ছিল অন্যতম চর্চার বিষয়। ভোটের দিনেও একাধিক ঝামেলা হয় এলাকায়। এমনকী ভোট পরবর্তী হিংসাতেও খবরে আসে ভাটপাড়া-কাঁকিনাড়া। সেই আসনে শেষমেস জয় হল অর্জুন সিংহেরই। ছেলে পবন প্রার্থী হলেও তিনিই তো নেপথ্য নায়ক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

2 comments

  1. Sougata , Mala , Mimi all were in que. People are foolish who have voted them. Minority has given to NUSRAT. Satabdi also a gone case. HOPELESS STATE full of Corruption with family.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *