Breaking News
Home / TRENDING / দূর্গা কার্নিভ্যাল, Under-17 FIFA-র পর এবার বিশ্ববাংলা-র নতুন সংযোজন World Talent Festival

দূর্গা কার্নিভ্যাল, Under-17 FIFA-র পর এবার বিশ্ববাংলা-র নতুন সংযোজন World Talent Festival

তানিয়া বসু :
Under-17 FIFA-র পর আবারও বিশ্ববাংলার নতুন উদ্যোগ  World Talent Festival Kolkata 2017। ফেস্টিভ্যালের আয়োজন করছে ইউনিভারস্যাল রেকর্ডস ফোরাম। মঙ্গলবার প্রেস ক্লাবে অনুষ্ঠানের তারিখ প্রকাশ করলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। আগামী ২৫ নভেম্বর ‘গিনিস বুক’ -এ জায়গা করে নিয়েছেন এমন ১০০ জনের মতো ব্যক্তি একত্রে তাঁদের প্রতিভা প্রদর্শন করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভারস্যাল রেকর্ডস ফোরাম-এর অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট শুভদীপ চট্টোপাধ্যায়, অ্যাডভাইজার গৌতম হালদার সহ অন্যান্য ব্যক্তিরা। ছোট থেকে বড় সকলের উপভোগ্য প্রদর্শনীর আয়োজন করাই ছিল তাদের লক্ষ্য, এমনি জানালেন শুভদীপ চট্টোপাধ্যায়।
প্রদর্শনী দেখার জন্য বিনামূল্যে প্রবেশাধিকারের ব্যবস্থা করা হয়েছে। তবে মহাজাতি সদনের ক্ষেত্রে আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে entry pass করতে হবে বলেও জানালেন মদন মিত্র।
প্রত্যেক মানুষের মধ্যে অন্তর্নিহিত প্রতিভাকে এক ছাতার তলায় বিনামূল্যে সাধারণ মানুষের সামনে তুলে ধরাই ইউআরএফ-এর মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক মানুষের সাড়া মিলবে বলে আশাবাদী ইউআরএফ-এর সদস্যরা।

দেখুন ভিডিয়ো :

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *