নিজস্ব সংবাদদাতা :
বুধবার কাৎসুমি ও চার্লসের হাতে লাল–হলুদ জার্সি তুলে দেন সচিব কল্যাণ মজুমদার। কল্যাণ বলেন, ফেডারেশনের সূচির সঙ্গে সংঘাত না হলে হলে ডুরান্ড খেলবে ইস্টবেঙ্গল। মোহনবাগান আগেই বলেছিল, ওরা খেেলবে ডুরান্ড।
কাৎসুমি বলেন ‘মোহনবাগানের জন্য আমার হৃদয় কঁাদবে। বড় ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে হয়তো চাপ অনুভব করব।’ টানা বলে যাওয়ার পর একটু থামলেন। যোগ করলেন, ‘তবে, এখনই আমি ডার্বি নিয়ে ভাবছি না, এখন আই লিগের প্রথম ম্যাচ নিয়ে ভাবছি।’
বাগানের হয়ে পেয়েছেন আই লিগ, ফেডারেশন কাপ। ইস্টবেঙ্গলে শেষ ১৪ বছর আই লিগের দেখা নেই। এ প্রসঙ্গ উঠতে তিনি যা বললেন, এ জন্যই সমর্থকদের মনে জায়গা করে নেন তিনি। ‘জানি ইস্টবেঙ্গল অনেক বছর আই লিগ পায়নি। তবে, আমি এরকম কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পছন্দ করি। তাই, ইস্টবেঙ্গলের তরফে প্রস্তাব পেয়ে লালহলুদে সই করেন। ‘সনি অসাধারণ প্লেয়ার। ডার্বিতে ওকে আটকানো কঠিন। ওর সঙ্গে খেলেছি। ওর ক্ষমতা জানি।’ সংযোজন, ‘ইস্টবেঙ্গল টিম হিসেবে খেলে। টিম হিসেবে খেললে ওকে রোখা যাবে।’ তবে, লাল–হলুদ সমর্থক তো ডার্বিতে জাপানী বোমা দিয়ে হাইতিয়ান এক্সপ্রেস বেলাইন স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন।
চলতি মরশুমে মোহনবাগানের খেলা দেখেননি তিনি। তবে কাৎসুমির মতে, বাগানের কোচ, সহকারি কোচ একই রয়েছে। স্ট্র্যাটেজি একই রয়েছে। শুধু ফুটবলাররা বদলেছে। ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে খেলা কঠিন হবে।’ বাগানে শেষ চার বছরের সেরা স্মৃতি তুলে ধরেন, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ফেরার পর বিমানবন্দরে সবুজ–মেরুন জনতার উন্মাদনা তিনি কখনও ভুলবেন না। আরেক বিদেশি চার্লস ডি’সুজা নিজের লক্ষ্যের কথা বলেন, ‘আমার লক্ষ্য ভাল খেলা। ক্লাবকে ট্রফি দেওয়া। তবে, ধাপে ধাপে এগোতে হবে।’ ফরোয়ার্ডে উইলিস প্লাজার সঙ্গে জুটি বাঁধবেন। চার্লস বলেন, ‘প্লাজার সঙ্গে জুটি কতটা জমবে তা কোচের ছকের ওপর নির্ভর করছে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news