Breaking News
Home / TRENDING / পরিবেশ দিবসে ১৫ লক্ষ চারগাছ রোপণ করে বিশ্বরেকর্ড মেঘালয়ের

পরিবেশ দিবসে ১৫ লক্ষ চারগাছ রোপণ করে বিশ্বরেকর্ড মেঘালয়ের

ওয়েব ডেস্ক:

ওরা পরিবেশ নিয়ে বরাবর সচেতন। উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে বাকি ভারতের এখানেই বিরাট পার্থক্য। সেই সুনাম অক্ষুন্য রেখে এবার অল্প সময়ে সর্বাধিক চারাগাছ রোপণ করে রেকর্ড করল মেঘালয়। উত্তর পূর্বাঞ্চলের সংবাদে প্রকাশ, গত কয়েক দিনে প্রায় ১৫ লক্ষ চারা রোপণ করেছে মেঘালয়ের মানুষ৷ বিশ্ব পরিবেশ দিবস উদযাপনেই এই অভিনব সিদ্ধান্ত৷

উল্লেখ্য, পাহাড়ের রাজ্যগুলি প্রকৃতিকে প্রয়োজনীয় গুরুত্ব দিলেও জনবহুল অসমের রাজধানী গুয়াহাটির দূষণ বর্তমানে মাত্র ছাড়িয়েছে৷ অন্যদিকে অসমেরই প্রতিবেশী মেঘালয়৷ সেখানকার রাজ্য সরকার বিশ্ব পরিবেশ দিবসে রাজ্য জুড়ে বিপুল পরিমাণে চারাগাছ রোপণের সিদ্ধান্ত নেয়৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও এই কর্মসূচিতে অংশ নেন৷

এই প্রকল্পে শিলং সহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ চারা রোপণ করা করা হয়েছে বলে জানা গিয়েছে৷ প্রসঙ্গত, গত ৩০ মে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সংমা রাজ্যবাসীকে অনুরোধ করেন রাজ্য জুড়ে চারাগাছ রোপণের৷ এরপর সেই মতো ওই রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও চারা পাঠানোর কাজ চলে সরকারি উদ্যোগে৷ এই ডাকে সারা দেন সাধারণ জনতা। বিশেষত পড়ুয়াদের মধ্যে দেখা যায় চোখের পড়ার মতো উৎসাহ।

রবীন্দ্র-উপন্যাসের দুই অমর চরিত্র অমিত-লাবন্যের মেঘালয় সর্বাধিক গাছ রোপণ করে বিশ্ব পরিবেশ দিবসে নজির গড়ল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *