Breaking News
Home / TRENDING / উত্তরপাড়া থেকে গ্রেফতার নিমতায় তৃণমূল নেতা খুনে অভিযুক্ত শার্প শ্যুটার

উত্তরপাড়া থেকে গ্রেফতার নিমতায় তৃণমূল নেতা খুনে অভিযুক্ত শার্প শ্যুটার

ওয়েব ডেস্ক:

নিমতায় তৃণমূল নেতা নির্মল কুণ্ডুকে খুনের ঘটনায় আগেই গ্রেফতার হয়েছে সুমন কুণ্ডু ও উত্তম মন্ডল। যারা বিজেপি সমর্থক বলে জানা গিয়েছে। এবার গ্রেফতার হল অভিযুক্ত সুপারি কিলার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুজয় দাস। বুধবার উত্তরপাড়া থেকে ভাড়াটে খুনি সুজয় দাসকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার ও ৩ রাউন্ড কার্তুজ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত বাইকটিও। তদন্তকারী অফিসাররা আগেই জানিয়েছিলেন যে নির্মলকে খুন করার জন্য মুর্শিদাবাদের বড়োঞাঁ থেকে ভাড়া করে আনা হয় এক শার্প শ্যুটারকে।

প্রসঙ্গত, নিমতার ঠাকুরতলায় গত মঙ্গলবার সন্ধ্যায় খুন হন নির্মল কুণ্ডু। সন্ধেবেলা পাড়ার মুখে দাঁড়িয়েছিলেন উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নির্মল। ওই সময় তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। চলন্ত বাইক থেকে নির্মল কুন্ডুকে লক্ষ্য করে গুলি চালায় খুনি শার্প শ্যুটার। তারপর চম্পট দেয়। হামলার সিসিটিভি ফুটেজ সামনে আসে। দেখা যায় ফিল্মি কায়দায় হামলা চালানো হয়েছিল তৃণমূল নেতার উপর।

পরে দুই অভিযুক্তকে জেরা করে ভাড়াটে খুনির কথা জানতে পারে পুলিশ। আজ সেই শার্প শ্যুটার সুজয় দাসকে গেফতার করল পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *