Breaking News
Home / TRENDING / বিশ্বকাপে প্রথম ঘটল এটা। জানেন সেটা কী?

বিশ্বকাপে প্রথম ঘটল এটা। জানেন সেটা কী?

‌সুজয় রায় :

শনিবার ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে প্রথম প্রয়োগ হল ভার সিস্টেম। পরিষ্কার পেনাল্টি ছিল। ম্যাচের দ্বিতীয়ার্ধে বক্সের মধ্যে ফ্রান্সের গ্রিজম্যানের পিছনের পা ‘ট্রিপ’ করেছিল বিপক্ষের ফুটবলার রিসডন। রেফারি দেখতে পাননি। তাই, রেফারি হয়তো দেখতে পায়নি স্পষ্টভাবে। ভিএআর রেফারিদের পেনাল্টির সিদ্ধান্ত একদম সঠিক। কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে মস্কো থেকে ভিএআর রেফারিরা কথা বলেন শনিবারের ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া ম্যাচ খেলানো রেফারির সঙ্গে। রিভিউ করে ‘ভার’ রেফারিরা দেখেন এটা পেনাল্টি। আমার মনে হয় এক্ষেত্রে বিপক্ষের রিসডন লাল কার্ডও দেখলে অবাক হওয়ার কিছু থাকত না। রেফারিংয়ের টেকনিক্যাল ভাষায় বিপক্ষের ফুটবলারটি ‘ডিনাই অবভিয়াস গোল স্কোরিং অপরচুনিটি’–র দায়ে লাল কার্ড দেখতেই পারত। ‘ভার’ প্রথমবারের প্রয়োগের জন্য ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া ম্যাচটা ইতিহাসের পাতায় উঠে গেল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *