নিজস্ব সংবাদদাতাঃ
দু’দিন ধরে শিলিগুড়িতে বৃষ্টি হয়ে চলেছে ক্রমাগত। সে তো ‘গেটওয়ে অব উত্তরবঙ্গে’ হয়েই থাকে। কিন্তু সমস্যা হল এই বৃষ্টি রহস্যময়। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে শহরে। আসলে এই বৃষ্টির জল কোনও পাত্রে জমা করলে দেখা যাচ্ছে তা ভীষণরকম ঘোলা। অনেকক্ষণ মজুত করার পর জলার তলায় পলির স্তর জমা হচ্ছে। স্বভাবতই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে। রহস্যময় বিষয়টি নিয়ে পরিবেশবিদ অনিমেষ বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় রাস্তার কাজ চলছে। যে কারণে মেঘে বা বায়ুস্তরে ধূলিকণার পরিমাণ বেড়ে গেছে। নিয়মিত বৃষ্টি না হওয়াতেই এই ঘোলা জলের বৃষ্টির দেখা মিলছে। শিলিগুড়িতে যেভাবে দূষণ বাড়ছে তাতে ধূলিকণার পরিমাণ বাড়ায় এমন ধারা বৃষ্টি হওয়া স্বাভাবিক বলে মনে করেন অনিমেষবাবু।
শিলিগুড়ি শহরের দূষণমাত্রা প্রকৃতই এখন আতঙ্কজনক। তা হয়তো প্রশাসনও জানে। এক্ষুণি সতর্ক না হলে বিপদ বাড়বে বৈ কমবে না।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news