নিজস্ব সংবাদদাতা
দিল্লীর উপ রাজ্যপালের কাছ থেকে অরবিন্দ কেজরিবালের সঙ্গে দেখা করার অনুমতি না পেয়ে তাঁর বাড়িতে গেলেন মমতা বন্দোপাধ্যায় সহ চার মুখ্যমন্ত্রী । কেজরিবালের স্ত্রী সুনিতা কেজরিবালের সঙ্গে কথা বলেন মমতা বন্দোপাধ্যায়, এইচডি কুমারস্বামী, পিনারাই বিজয়ন এবং এন চন্দ্রবাবু নায়ডু। সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন তাঁরা । রবিবারের নীতি আয়োগের বৈঠকের মুখ্যমন্ত্রীদের চা চক্রে এবিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে কেজরিবালের ধর্নাকে ঘিরে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। গত এক সপ্তাহ ধরে অনশনে বসলেও এখনও অরবিন্দ কেজরিবালের সঙ্গে দেখা করেননি উপরাজ্যপাল। এব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখলেও, সেখান থেকেও কেজরিবালকে কোনও উত্তর আসেনি। কেজরিবালের সঙ্গে তাঁর দুই মন্ত্রী , মনীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন আমরণ অনশনে বসেছেন। দিল্লিতে আমলাদের গত তিন মাসের ধর্মঘট প্রত্যাহার করতে উপরাজ্যপালের বৈঠকখানায় ধর্নায় বসেছেন কেজরিবাল ও তাঁর ৩ মন্ত্রী ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news