Breaking News
Home / TRENDING / লকডাউনে স্তব্ধ ভারতকে চার বিলিয়ন ডলারের আর্থিক সাহায্য দেবে বিশ্ব ব্যাংক

লকডাউনে স্তব্ধ ভারতকে চার বিলিয়ন ডলারের আর্থিক সাহায্য দেবে বিশ্ব ব্যাংক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের দাপটের লকডাউন পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতকে অতিরিক্ত অর্থ সাহায্য দেবে বিশ্ব ব্যাংক (World Bank)। সম্প্রতি ভারতে নিযুক্ত বিশ্বব্যাংকের নির্দেশক জুনায়েদ আহমেদ এমনটাই জানিয়েছে। ‌ গত শুক্রবার ভারতের করোনা ভাইরাসের (Cooronavirus) মোকাবিলার জন্য এক বিলিয়ন ডলারের সাহায্য দিয়েছে তারা। কিন্তু বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষ মনে করেছে ভারতের মতো দেশে শুধুমাত্র করোনা মোকাবিলার জন্য এক বিলিয়ন ডলারের সাহায্য যথেষ্ট নয়। তাই ভারতের ক্ষুদ্র ও কুটির শিল্পে অর্থ বিনিয়োগের জন্য চার বিলিয়ন ডলার সাহায্য দেওয়ার মনোস্থির করেছে বিশ্ব ব্যাংক।

বিশ্ব ব্যাংকের এক বিলিয়ন ডলার ভারত সরকারকে খরচ করতে হবে শুধুমাত্র করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য। তাতে আইসোলেশন ওয়ার্ড গঠন থেকে শুরু করে চিকিৎসক তথা স্বাস্থ্য কর্মীদের জন্য পর্যাপ্ত সাজ সরঞ্জাম কিনতে বলা হয়েছে বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে। এর পাশাপাশি অতিরিক্ত চার বিলিয়ন ডলারের সাহায্যের কথাও কেন্দ্রকে জানানো হয়েছে। কিন্তু সঙ্গে শর্ত দেওয়া হয়েছে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে নিচু তলায় ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের জন্য। কারণ লকডাউনের জেরে গোটা ভারত জুড়ে বন্ধের পরিবেশ। ‌ফলে মার খাচ্ছে ভারতের ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী তথা শ্রমিক শ্রেণীর মানুষজন।

সেই ভাবনা থেকেই ভারতে নিযুক্ত বিশ্ব ব্যাংকের নির্দেশক জুনায়েদ আহমেদ জানিয়েছেন, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে চার বিলিয়ন ডলারের সাহায্য পৌঁছে যাবে কেন্দ্রীয় সরকারের কাছে। তারপরেই ভারত সরকার ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য আর্থিক সাহায্য প্রয়োজন মতো দিতে পারবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *