Breaking News
Home / TRENDING / পূর্ব রেলের লিলুয়া ওয়ার্কশপে তৈরি হচ্ছে করোনা আইশোলেশন ওয়ার্ড

পূর্ব রেলের লিলুয়া ওয়ার্কশপে তৈরি হচ্ছে করোনা আইশোলেশন ওয়ার্ড

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Cooronavirus) চিকিৎসার জন্য ইতিমধ্যেই হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের বেশ কিছু দফতর। পাশাপাশি এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সেই পর্যায়ে এবার এগিয়ে এল রেল মন্ত্রক (Rail Ministry) । হাওড়ার লিলুয়া ওয়ার্কশপে তৈরী হচ্ছে আইসোলেশন ওয়ার্ড। দূরপাল্লার ট্রেনের একটি কামরাকে পুরোপুরি আইসোলেশন ওয়ার্ডে পরিনত করা হচ্ছে। যেখানে রাখা হচ্ছে কোভিড-১৯-এর মোকাবিলার জন্য যাবতীয় প্রস্তুতি। লিলুয়া ওয়ার্কশপ ছাড়া চিত্তরঞ্জন লোকোমোটিভেও একই কায়দায় ট্রেনের বগির ভিতরেই আইশোনেশন ওয়ার্ড তৈরির কাজ চলছে পুরোদমে।

স্লিপার কোচের তিনটি বার্থের মধ্যে মাঝের বার্থটি তুলে দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হয়েছে। লিলুয়া ওয়ার্ক শপের এক কর্মী জানান, যেমন নির্দেশ এসেছে তেমনি করেই অত্যাধুনিক আইসোলেশন ওয়ার্ড তৈরী হচ্ছে ট্রেনগুলিতে। এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, “শুধু লিলুয়া ওয়ার্কশপই নয়, পৃথক নটি জায়গায় করোনা ভাইরাস মোকাবিলায় মোট ৩৩৮টি আইসোলেশন ওয়ার্ড তৈরি হচ্ছে। চাহিদা অনুযায়ী এই আইসোলেশন ওয়ার্ডগুলিকে পাঠানোর বন্দোবস্ত করা হবে।” জানা গিয়েছে, রেল বোর্ডের নির্দেশেই এই কাজে হাত দিয়েছে পূর্ব রেল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *