Breaking News
Home / TRENDING / মহালয়া পর্যন্ত চলতে পারে লকডাউন, দেবী পক্ষে মুক্তির আশা

মহালয়া পর্যন্ত চলতে পারে লকডাউন, দেবী পক্ষে মুক্তির আশা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো

লকডাউন (Lockdown) চলতে পারে সেপ্টেম্বর পর্যন্ত। কারণ জুলাইয়ের মাঝামাঝি অত্যন্ত বেড়ে যেতে পারে করোনা ভাইরাসের (Cooronavirus) প্রকোপ। তার থেকে বাঁচতে লকডাউন চালিয়ে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই কথা বলছে আমেরিকার একটি সংস্থা বোস্টন কনসালটিং গ্রুপ। তাদের মতে মুখে যাই বলুক ভারত সরকার লকডাউন এখন চালিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত কিছুদিন আগেই এই নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে যে ১৫ এপ্রিল অর্থাৎ নির্ধারিত দিন পর্যন্তই লকডাউন চালানো হবে। কিন্তু এই ঘোষণাকে ততটা মান্যতা দিতে নারাজ সমীক্ষাটি। সমীক্ষার মতে জুনের মাঝামাঝি লকডাউন তুলে ফের তা লাগু করা হবে। তারপর লকডাউন চালানো হবে সেপ্টেম্বর পর্যন্ত।

এরই মধ্যে সেন্টার ফর ডিজিস ডায়নামিকস ইকনমিকস অ্যান্ড পলিসি জোর দিয়েছে লকডাউন চালিয়ে যাওয়ার ওপর। এই সমীক্ষার মতে ৪.৭৫ লক্ষ করোনা কেস হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়বে লকডাউন চালিয়ে গেলেও। যদি প্রতিরোধ ৫ শতাংশ করে তোলা হয় তাহলেও ৪৮ লাখ লোক এই রোগে আক্রান্ত হবেন। লকডাউন তুলে দিলে যত মানুষ এই রোগে আক্রান্ত হবেন তত বেড নেই হাসপাতালে। বিহার, ঝাড়খণ্ড , হরিয়ানা, উত্তর প্রদেশ গুজরাতে প্রতি ১০ হাজার লোকে হাসপাতাল বেডের সংখ্যা অত্যন্ত কম। লকডাউন তুলে দিলে যখন বিপুল হারে মানুষ আক্রান্ত হতে থাকবেন তখন চিকিৎসক, চিকিৎসার উপকরণ সবই অপ্রতুল হবে। লকডাউন চালিয়ে গেলে অসুখের কার্ভ খানিকটা সমান্তরাল হবে। তাতে হাসপাতালগুলির ওপর চাপ কমবে, অন্যান্য অসুখে আক্রান্তরাও চিকিৎসার সুযোগ পাবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *