Breaking News
Home / TRENDING / তৃণমূল হেরেছে এমন এলাকায় জল বন্ধ করা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে অভিযোগ কংগ্রেস বিধায়কের

তৃণমূল হেরেছে এমন এলাকায় জল বন্ধ করা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে অভিযোগ কংগ্রেস বিধায়কের

নীল রায়। যে সমস্ত এলাকায় পিছিয়ে পড়েছে তৃণমূল সেখানেই জলের লাইন কেটে দিচ্ছে আপনার দলের নেতারা! ফলে এই গরমে জল কষ্টের সম্মুখীন হতে হচ্ছে গ্রামের গরিব মানুষকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এমনটাই অভিযোগ করলেন হাসনের কংগ্রেস বিধায়ক রশিদ মিল্টন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে মিল্টন রশিদ লেখেন, “গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা মিলে জলের লাইন কেটে দিচ্ছেন। খুলে নিচ্ছেন টিউবয়েলের মাথা। ফলে জলহীন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা।” প্রসঙ্গত ,বামফ্রন্ট জামানায় সিপিএম নেতারা এমনসব অভিযোগে অভিযুক্ত হতেন। আর অভিযোগ তুলতেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে, এদিন কংগ্রেস বিধায়কের অভিযোগের আঙ্গুল তাঁর দলের দিকেই। ঘটনাচক্রে, যেখান থেকে এই অভিযোগ উঠেছে, সেই জেলার তৃণমূল সভাপতির নাম অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, বীরভূমের মোট পাঁচটি বিধানসভা কেন্দ্র থেকে ব্যবধান পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। ময়ূরেশ্বর থেকে ১৭৫৯, দুবরাজপুর থেকে ১৪,৫১২, সিউড়ি থেকে ৯,১৩১, সাঁইথিয়া থেকে ২১৫ ও রামপুরহাট থেকে ১৩,১২৫ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। যে হাসনের বিধায়ক এই চিঠিটি মুখ্যমন্ত্রীকে লিখেছেন, ২০১৬ সালে তাঁর কাছেই হারতে হয়েছিল বোলপুর থেকে তৃণমূলের টিকিটে সদ্য জয়ী সাংসদ অসিত মালকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *