Breaking News
Home / TRENDING / এবার শিশুর মুখে জয় শ্রী রাম শুনে রেগে আগুন মমতা, বললেন, ‘ব্যাটা বিজেপির বাচ্চা’

এবার শিশুর মুখে জয় শ্রী রাম শুনে রেগে আগুন মমতা, বললেন, ‘ব্যাটা বিজেপির বাচ্চা’

ওয়েব ডেস্ক:

ফের জয় শ্রী রাম ধ্বনিতে মেজাজ হারালেন মমতা। গতবারের মতোই গাড়ি থামিয়ে পথে নামলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘সব কটাকে তাড়িয়ে ছাড়ব। সভায় পৌঁছে বললেন আজকে আবার ‘গালিগালাজ’ করেছে।

প্রসঙ্গত, এদিন রাজনৈতিক সংর্ঘষে উত্তপ্ত নৈহাটিতে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরছাড়াদের ফেরাতে দলের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ঘটে এই ঘটনা। পথে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে ওঠে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। ভিডিওয় কণ্ঠস্বর শুনে মনে হয়েছে ধ্বনি দিয়েছে এক বা একাধিক শিশু। কিন্তু জয় শ্রী রাম শুনেই গতবারের মতোই উত্তপ্ত হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে পড়েন তিনি। বলেন,’ব্যাটা বিজেপির বাচ্চা। ডাকাত। ক্রিমিনাল। সব কটাকে তাড়িয়ে ছাড়ব। অ্যাই.. যার খাবে তার… বাঙালিদের মারবে’।

সবচেয়ে বড় কথা, পরে নৈহাটির সভায় আগেরবারের মতোই মুখ্যমন্ত্রী বক্তব্য, ‘গালিগালাজ’ করেছে। আরও বলেন, ‘সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে পারতাম। লোকগুলোকে চিনে রেখেছি। আমাদের স্লোগান জয় হিন্দ। জয় বাংলা লক্ষ বার কোটি বার বলব। জয় হিন্দ বলব। লোকের সঙ্গে দেখা হলেই বলব জয় হিন্দ”।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *