Breaking News
Home / TRENDING / বাবার পর এবার ছেলের বিরুদ্ধে ফেডেরার

বাবার পর এবার ছেলের বিরুদ্ধে ফেডেরার

 

প্রতিপক্ষ বাবা থেকে পুত্রে পরিবর্তিত হলেও উল্টোদিকের খেলোয়াড় অপরিবর্তিত। সালটা ১৯৯৯। রোলা গাঁরোতে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছেছিলেন বাবা ক্রিশ্চিয়ান রুডস, আর ফ্রেঞ্চ ওপেনের মূল ওপেনের মূল ড্র–‌‌তে অভিষেক হয়েছিল বছর সতেরোর রজার ফেডেরারের। তারপর নদীখাতে বয়ে গেছে অনেক জল। এবার সালটা ২০১৯। সেই ফ্রেঞ্চ ওপেন, সেই রোলা গাঁরো। বুধবার তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন রজার ফেডেরার। এবার তঁার প্রতিপক্ষ বছর কুড়ি আগের সেই বাবা ক্রিশ্চিয়ান রুডসের পুত্র ক্যাসপার রুডস। বিষয়টা দুই খেলোয়াড়ই বেশ উপভোগ করছেন। এই প্রসঙ্গে রজার ফেডেরার বলেন, ‘‌ওর বাবাকে চিনি আগে থেকে। আমি খেলেছিলাম। কিন্তু, সেটা আলাদা সময় ছিল। আমি খুব খুশি যে বাবার পর ছেলের সঙ্গেও খেলার সুযোগ পাচ্ছি।’‌ বাবা ক্রিশ্চিয়ান রুডসের মুখোমুখি না হলেও পুত্রের বিরুদ্ধে খেলবেন ফেডেরার। ক্যাসপার বলেন, ‘‌এটা একটা দারুণ মুহূর্ত। তবে, সত্যি বলতে আমি রাফায়েল নাদালের ভক্ত।’‌  ‌‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *