চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনার জেরে সারা বিশ্বে অর্থনীতিতে ধস নামলেও চাহিদা বেড়েছে কম্পিউটার, আর ল্যাপটপের। করোনা থাবা বসানোর পর থেকেই ওয়ার্ক ফ্রম হোমে জোর দিয়েছে বহু সংস্থা। এর ফলেই বিভিন্ন শহরে হুহু করে বিক্রি হতে শুরু করেছে বাড়িতে বসে কাজ করার জিনিসের। এর মধ্যে প্রধান হোল কম্পিউটার, ল্যাপটপ, চিপস নেটওয়ার্ক সংযোগের বিভিন্ন উপকরণ। করোনা যে ধরণের অর্থনৈতিক টালমাটাল নিয়ে এসেছে তাতৈ ইতিমধ্যই বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বেশ কিছু সংস্থাকে। কিন্তু কম্পিউটার সংক্রান্ত জিনিসের ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে উল্টো।
ওয়ার্ক ফ্রম হোম শুরু হওয়ার পর কম্পিউটারের বাজার উর্দ্ধমুখী। পৃথিবীর বৃহত্তম মেমোরি চিপ প্রস্তুতকারক সংস্থা দক্ষিণ কোরিয়ার স্যামসং জানিয়েছে যে তাঁদের রপ্তানি ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেই কারণের বেড়েছে উৎপাদনও। একেই বোধহয় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news