চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাজ্যের করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্ত প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। ভারতে করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮। সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আমরি হাসপাতাল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা ৫৫-র এক প্রৌঢ়। মৃতের নাম সমীর কুমার মিত্র। দমদম যোগী পাড়ার বাসিন্দা। গত ১৬ মার্চ আমরি হাসপাতাল সর্দি কাশি ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। ১৯ তারিখ থেকে ছিলেন ভেন্টিলেশনে। কিন্তু এদিন চিকিৎসকদের চেষ্টা বিফল করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
তাঁর পরিবারের সদস্যদের টালিগঞ্জ বাঙুর হাসপাতালে চিকিৎসা চলছে। করোনা ভাইরাসে আক্রান্ত নিজের মৃত্যু হলে একটি বিশেষ ধরনের শেষকৃত্য করতে হয় তাদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেত্র তেমনটাই করা হবে। প্রথমে চিকিৎসকরা এই আক্রান্ত ব্যক্তির করোনা হওয়ার সম্ভাবনা মনে করেননি। কিন্তু পরে দেখা যায় করো না আক্রান্ত হয়েছেন তিনি। গোটা দেশে এই মুহূর্তে করো না আক্রান্তের সংখ্যা ৪১৫ ছাড়িয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news