চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্তও যে সেলেব হতে পারে দেখিয়ে দিল পাকিস্তান (Pakistan)। এমন মারণ রোগে সংক্রামিতদের পাশে দাঁড়িয়ে দেদার সেলফি তোলা চলছে সেখানে। ঠিক যেমন লোকে সেলফি তোলে চিত্রতারকা বা পছন্দের ক্রিকেট বা ফুটবল খেলোয়ারদের সঙ্গে। অথবা যেমন সেলফি তোলে যে কোনও বিখ্যাত লোকের সঙ্গে। এর জন্য ইতিমধ্যেই ছয় জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তাতেও বন্ধ হয়নি সেরফি তোলার ধুম। পাকিস্তানে এই রোগে এরই মধ্যে আক্রান্ত ৭৫০ জন। মৃত্যুও হয়েছে কয়েকজনের। কিন্তু তাতেও থোরাই কেয়ার সেলফি প্রেমীদের।
প্রথম এই ধরণের ঘটনার কথা খবরে আসে পাকিস্তানের খয়েরপুর জেলা থেকে। সেখানে আক্রান্ত এক সহকর্মীর পাশে দাঁড়িয়ে সেলফি তুলেছিলেন শুল্ক দফতরের এক আধিকারিক। তড়িঘড়ি তাঁকে সাসপেন্ড করেন খয়েরপুর জেলার ডেপুটি কমিশনার। এরপরই জেলার আরও ছয় জায়গা থেকে একই অভিযোগ আসে। এমনিতেই এই অসুখ নিয়ে সব জায়গায় তৈরি হয়েছে দারুণ স্যোসাল স্টিগমা। এরই মধ্যে এই সব অমানবিক কাণ্ড যে আক্রান্ত এবং তাঁদের বাড়ির লোকেদের আরও সমস্যায় ফেলে দেবে তা বলাই বাহুল্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news