ওয়েব ডেস্ক
মহিলাদের শাখায় নিয়ে চলার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। টুইট করে এদিন আরএসএস-এর তরফে এমনই জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে টুইট করে বলা হয় যে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই খবর প্রচার করা হচ্ছে। উল্লেখ্য, আরএসএস মহিলাদেরও শাখায় নিয়ে কাজ করতে চলেছে, দিন কয়েক ধরেই এমনই খবর প্রকাশিত হতে থাকে বিভিন্ন সংবাদমাধ্যমে। এদিন এই তথ্য সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয় সংগঠনের তরফে।
পাশাপাশি সংগঠনের তরফে বলা হয় যে, বিভিন্ন শাখার মাধ্যমেই সমাজে কাজ করে যাচ্ছে আরএসএস। তবে, সেই শাখায় শুধুমাত্র পুরুষেরাই কাজ করতে পারে। পুরুষেরাই পরিবারের মহিলাদের সাহায্যে সংগঠনের কাজ করে থাকেন। তাই সংগঠনে মহিলাদের শাখায় নিয়ে চলার কোনও উদ্দেশ্য নেই আরএসএস-এর।
সংগঠনের তরফে আরও জানানো হয় যে, ‘রাষ্ট্র সেবিকা সমিতি’ নামে একটি শাখা সংগঠন রয়েছে। এই শাখা সংগঠন মহিলাদের মধ্যে কাজ করে থাকে। এমনকি আরএসএস-এর সমস্ত অনুষ্ঠানেই মহিলারা অংশ নিতে পারেন, সেক্ষেত্রে কোনও বিধি নিষেধ নেই বলেও জানানো হয় সংগঠনের তরফে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news