Breaking News
Home / TRENDING / রাজ্যে আসছেন রাহুল, হঠাৎ কেন সফর? জেনে নিন

রাজ্যে আসছেন রাহুল, হঠাৎ কেন সফর? জেনে নিন

নীল বণিক

লোকসভা ভোটের আগে প্রদেশ কংগ্রেস নেতাদের মন বুঝতে দুদিনের রাজ্য সফরে আসছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। সূত্রের খবর, আগামী ১৩ই ডিসেম্বর কলকাতায় আসছেন তিনি। ১৩ ও ১৪ ডিসেম্বর কলকাতায় থাকবেন রাহুল গান্ধী। আগামী পঞ্চায়েত ভোটের জন্য ১৪ ডিসেম্বর

একটি সম্মেলন করতে চান তিনি। তাহলে এক ঢিলে দুই পাখি মারা যাবে বলে মনে করছেন এআইসিসির শীর্ষ নেতৃত্ব। একদিকে দুদিনের সফরে রাজ্য নেতাদের যেমন জোটের জন্য মনোভাব বুঝতে পারবেন, ঠিক তেমনি দলের নিচু তলার কর্মীদের মনোভাবও রাহুলের কাছে স্পষ্ট হবে। রাহুল গান্ধীর রাজ্য সফর নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, রাহুল গান্ধী আসছেন দলকে রাজ্যে প্রতিষ্ঠিত করতে। পঞ্চায়েত ভোটের আগে সম্মেলন করলে দলের নিচু তলার কর্মীরা নতুন উদ্যোগে  নামতে পারবে বলেও মনে করেন প্রদেশ সভাপতি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *