মধুকল্পিতা চৌধুরী
রাজ্য রাজনীতিতে এবারে মুখ খুললেন এক বর্ষীয়ান নেতার পুত্র। নাম না করে এবারে সরাসরি মুকুল রায়কে খোঁচা দিলেন সোমেন পুত্র রোহন মিত্র। মুকুলের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, চিটফান্ড কাণ্ড থেকে বাঁচার জন্য বিজেপির কাছে আশ্রয় নিতে হয়নি সোমেন মিত্রকে! সিবিআইয়ের ডাকে হাজিরা দেন সোমেন মিত্র। কিন্তু তাঁকে গ্রেফতার করেনি সিবিআই আধিকারিকেরা।
উল্লেখ্য, রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেওয়ার পরই সাংবাদিক বৈঠকে বুধবার মুকুল রায় দাবি করেন যে, সারধাগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল সোমেন মিত্রর। তবে, চিটফান্ড কাণ্ডে যে সোমেন মিত্র জড়িত নয় বরং তাঁর জন্যই এই তদন্ত এগিয়ে চলেছে এদিন এমনটাই দাবি করেন সোমেন পুত্র। তাঁর দাবি, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর কোর-কমিটির বৈঠকে চিটফান্ড সংক্রান্ত খবরটি পেশ করেন সোমেন মিত্র। এরপরেও কোনও পদক্ষেপ না নেওয়ায় সরাসরি প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠান তিনি। চিটফান্ড কাণ্ডের তদন্ত এরপরেই শুরু হয় বলে দাবি করেন রোহন। এরপরেও কিভাবে সোমেন মিত্রর নাম তুললেন মুকুল রায়? এবিষয়েও প্রশ্ন তোলেন রোহন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news