Breaking News
Home / TRENDING / কালো বলায় ক্ষোভ, নজিরবিহীন অপরাধ মহিলার

কালো বলায় ক্ষোভ, নজিরবিহীন অপরাধ মহিলার

নিজস্ব সংবাদাদাতা :
তাঁর গায়ের রঙ কালো তাই নিয়ে কটুক্তি করত আত্মীয়রা। সেই আত্মীয় প্রতিবেশিদের খাবারে বিষ মিশিয়ে পাঁচজনকে খুন করলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। চলতি মাসের ১৮ তারিখে ‘প্রতিশোধ’ নেন প্রজ্ঞা। আত্মীয় সুভাষ মানে মাহাদ গ্রামে নতুন বাড়ি করেছেন। সেখানেই গৃহপ্রেবেশের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান বাড়ির খাবারে কীটনাশক মিশিয়ে দেন তিনি। যার ফলে এখনও অবধি পাঁচজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে চার শিশু। অনুষ্ঠানে আমন্ত্রিতদের ৮০ জনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
রায়গড়ের পুলিশ আধিকারিক জানান, অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। সে দোষ শিকার করেছে। খাবারের বিষক্রিয়ায় কমপক্ষে ১২০ জন অসুস্থ হয়ে পড়েন। ৫ মৃত।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *