ঈশানিকা ভোরাই :
দীঘা, তাজপুর, মন্দারমণি, উদয়পুর সমুদ্র সৈকতে দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আনন্দ করতে এসে দুর্ঘটনার কবলে পড়ছেন বহু পর্যটক। এই দুর্ঘটনা আটকাতে সমুদ্র সৈকত থেকে সমুদ্রের একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিরাপত্তার গণ্ডি টানতে চাইছে সরকার। বিচ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সমুদ্রের জলের ওপরে হলুদ রঙের বড় বড় বেলুন বানানো থাকবে। একটা বেলুন এর আয়তন প্রায় কুড়ি ফুট। হলুদ রং করার কারণ দূর থেকে যাতে এই রং মানুষ দেখতে পায়। মূলত দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি এই প্রকল্প হাতে নিয়েছে। বেলুন গুলিতে হাওয়ার বদলে থার্মোকল ভরে রাখা হবে যাতে জলের ওপর বেলুন গুলি সঠিক ভাবে ভাসতে পারে এবং অন্য কোনও ভাবে বেলুন ফুটো হয়ে গেলে সমস্যা না হয়। প্রতিটি বেলুনে সতর্কতামূলক নির্দেশিকা থাকবে এবং সেটা টপকে যদি কোন পর্যটক এগিয়ে যায় তাহলে তাকে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। প্রতিটি বেলুনের জন্য খরচ হবে ৩২ হাজার ৯৫০ টাকা। এরকম মোট ৪৫ টি বেলুন ব্যবহার করা হবে এই সমুদ্র সৈকতগুলিতে। মোট খরচ প্রায় ১৫ লক্ষ টাকা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news