নিজস্ব প্রতিনিধি।
সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তেমনি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ উত্তুরে হাওয়া ফের সক্রিয় হবে। ফলে আগামী ৪৮ ঘন্টায় আরও ২-৪ ডিগ্রি পারা পতনের সম্ভাবনা রয়েছে। আজ সকালে কলকাতায় (Kolkata) সামান্য কুয়াশা ছিল। দিন বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি ওপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯৯ শতাংশ। বৃষ্টি হয়েছে খুব সামান্য।
সোমবার সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বাংলায়। ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু-কাশ্মীর ও আসামে। সোমবারের পর আবহাওয়া পরিবর্তন এরাজ্যেও। মঙ্গল থেকে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। মূলত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের পর ধীর গতিতে আবহাওয়ার পরিবর্তন হবে। মঙ্গল-বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কলকাতাসহ দক্ষিণবঙ্গে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news